Showing posts with label মিথ্যা. Show all posts
Showing posts with label মিথ্যা. Show all posts

Saturday, June 1, 2013

সত্য মিথ্যা


আমি মিথ্যা বলি না। তবে মাঝে মাঝে সত্য গোপন করতে হয়। নানা কারনেই এরকম করতে বাধ্য হই। সবাই সব সময় সত্য শুনতে পছন্দ করে না। আমি নিজেও না। মুখের উপর এতোটা কঠোর হওয়া যায় না। আমার সাথে কেউ এমন করলেও হয়তো আমি পছন্দ করবো না। যে ভাবে আমাকে আক্রমন করলে আমি পছন্দ করবো না, সেভাবে আমি অন্যকে কেন কষ্ট দিব। তবে মিথ্যা আশ্বাসের চেয়ে আমি সত্য শুনতেই বেশি পছন্দ করবো। কোন ভুল ধারনা নিয়ে আমি সুখি হতে চাইনা। তবে বেশি কষ্টের সত্য হলে আমি না জেনে থাকাটই পছন্দ করবো, এতো কষ্টও যে সহ্য হয় না।