Showing posts with label সপ্ন. Show all posts
Showing posts with label সপ্ন. Show all posts

Sunday, March 2, 2014

আমি কিভাবে যেন একরাতের জন্য পেয়ে গেলাম


বিয়ের পর একটা মেয়ের জীবনের অনেক কিছু বদলে যায়‍‌ সে চাইলেও তার পুরানো জীবনে ফেরত যেতে পারেনা. আমি কিভাবে যেন একরাতের জন্য পেয়ে গেলাম.

আমার ছেলে বাড়িতে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছে. তাই একরাতের জন্য বেড়াতে গেল. আমি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একা কাটালাম. মন থেকে জোর করে সব দুশ্চিন্তা দূর করে দিলাম. মন্দ কাটেনি. সকালে ছেলে চলে এলো. পরের দিন রাতে এক মজার সপ্ন দেখলাম. আমি যেন বিয়ের আগের সময়ে চলে গিয়েছি. কে যেন একটা কাল মোটর সাইকেলে করে আমার সাথে দেখা করেছে. তার চোখে দেখলাম আমার জন্য গভীর প্রেম. সত্যি বলতে কি, ব্যাপারটা আমার বেশ ভাল লাগছিল. বাসায় আমার বাবাকেও দেখলাম (আব্বা এখন আর নেই আমাদের মাঝে). ঘুম ভাঙ্গার পরও অনেকক্ষন বেশ ভাল লাগার মাঝে ছিলাম. কি অদ্ভুত!