Showing posts with label মশার ডিম. Show all posts
Showing posts with label মশার ডিম. Show all posts

Thursday, November 21, 2013

ছেলের জ্ঞান, মশার ডিম নিয়ে (Shafeen got to know about the eggs of mosquito.)

শাফিন, ওর স্কুলে, বয়স: চার বছর এগারো মাস।

ছেলে বড় হচ্ছে। জগতের নানা বিষয়ে জ্ঞান লাভ করছে। মাঝে বোঝাতে গেলে ভাষা পাইনা। আর কখনও কখনও ওর অবজারভেশনে অবাক হয়ে যাই। যেমন:

ছেলের সাথে মশা বিষয়ক আলোচনা হচ্ছে। কারন, আমি মশার কয়েল (ফ্রী পেয়েছি) ধরিয়েছি মাত্র।

শাফিন: তুমি মশার কয়েল কেন জ্বালালে?
আমি: তোমাকে মশা কামড়াচ্ছে তাই।
শাফিন: মশা কি চায়?
আমি: তোমার রক্ত খেতে চায়।
শাফিন: কেন?
আমি: রক্ত খেলে ও ডিম পারতে পারবে, আর ডিম থেকে আরও মশা হবে।
শাফিন: মশার ডিম মশার ত্যান্তপুটুস (ন্যাংটো পুটুশ) থেকে বের হয়।
আমি: তোমাকে কে বলল (কিছুটা আতংকিত)?
শাফিন: আমি কার্টুনে দেখেছি, তেলোপোকার কার্টুনে, ওখানে মশা, ওর ত্যান্তপুটুশ থেকে ডিম বের করে।