Showing posts with label কথা. Show all posts
Showing posts with label কথা. Show all posts

Monday, December 26, 2016

লোকের কথা (People talk)


[English version has given below]


একটা কথা আছে "লোকে বলে"। সাধারনত: লোকে আমার সম্পর্কে কি বলে, কেন বলে এসব নিয়ে আমি মাথা ঘামাই না। হয়তো কিছু করতে পারিনা বলেই ঘামাই না। সব সময় নিজের মতোন চলার চেষ্টা করি। নিজে বিবেচনা করে দেখি, এটা খারাপ না ভাল। কে কি বলল, সেই মতোন চলার কোন ইচ্ছা নেই। খুব বেশি হলে একবার ভেবে দেখি, যেটা শুনছি, সেটা কতখানি ঠিক, যদি ঠিক মনে হয় তাহলে মেনে নেই। না হলে অগ্রাহ্য করি। এমন না যে লোকের বাজে কথা বন্ধ হবার জন্য কিছু করি, বা যা বলেছে বা যে বলছে তার মুখ বন্ধ করার জন্য চেষ্টা করি। কি দরকার। কে কি ভাবছে এত কিছু দেখার আমার সময় কই। তারচেয়ে বরং আমি নিজের কাজে মন দেই। 

আমি নিজে কারো সম্পর্কে খারাপ কিছু বলিনা। অন্যের কাছ থেকেও সেটাই আশা করি। আমি কিছুটা ধার্মিক, আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহ আমাকে সব কিছুতে পথ দেখান, সাহায্য করুন এটাই চাই।

আমি জানি, কেউ যখন প্রথম কারো সম্পর্কে জানে বা প্রথম পরিচিত হয়, তখন শুরুতে তাকে যদি অন্য কেউ বাজে মন্তব্য দিয়ে পরিচয় করিয়ে দেয়, তাহলে কোন কারন ছাড়াই নতুন লোক সম্পর্কে তার খারাপ ধারনা হবে। খুব ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ না হলে এই খারাপ ধারনা আর কাটে না। তাই ভাবছি লোকের কথা একেবারে না শুনলেও চলেনা। আর শুনে নিজের মতোন করে চিন্তা করার ক্ষমতাও নষ্ট হয়ে যায়। সব কিছুর মাঝে সঠিক সিদ্ধান্ত নেয়াটা বেশ কঠিন

[২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮]


We know, people talk. Generally, I don’t care about what negative things people say about me or why. May be, since I don’t have the ability to make them stop, I just ignore them. I always try to follow my own rules. I try to judge whether I am doing right or wrong, then decide what to do. I never try to follow others. If anyone suggests me to do something, I will always think about it, if I feel it is good, I will do it, if not, I will just ignore it. I never try to stop people who spread gossip about me. I just don’t feel I need to do anything about it. I don’t have time for that. I like to concentrate on my own work.

Personally, I don’t say anything negative about others. I expect others to do same. I am little bit of a religious person. So, I depend on Allah. I hope He will show me the path and help in every step I take.

I have seen that if anyone says any negative comments about some unknown person, then without knowing anything about that person, you will get bad a impression about them. If you don’t get a chance to get to know them, this misunderstanding will continue. You might even pass this misconception to others too.

So what I have come to understand is that in this world you will always hear negative things about people.  This can lead to forming a negative impression about another person without you knowing whether it is true or not.  You can't stop this.

[February 27, 2008]

Monday, May 25, 2015

কথা বলে দেখুন (You can try by talking)



[English version has given below]

মনের মধ্যে মাঝে মাঝে অনেক কথা জমা হয়। নিজের ব্যাপারে, অন্যের ব্যাপারে...কত কি? সব কি আর বলা যায়? তবে আমি দেখেছি, একবার কথা বলতে পারলে, ফলাফল ভালই হয়। যদি শুধু দুজনে যদি কথা বলা যায় তো সবচেয়ে ভালো। আর কেউ মাঝখানে ঢুকে পরিস্থিতি ঘোলা করতে পারেনা। তখন ভালো - খারাপ যা মনে হয় বলা যায়। দুজনেই হালকা পরিবেশে গল্প করতে করতে সব কিছু সহজ ভাবে নিতে পারে।


Sometimes you may feel lots of things had stored in your mind, which we like to express, some for yourself, some for others. But you know, you just can’t say everything to others. But I have seen if you can talk, things become much better. It will be great if you two can talk sit and talk only without any third party. Then no one will be there to make things complex. You can take tea or snacks, can sit or lie down and talk by opening your hearts. Then you can say anything to other person, because no one else is listening. And things become much easier with each other. 

[December 20, 2006]

Sunday, October 5, 2014

কিছু সান্ত্বনার কথা (Some words to give peace in mind)


জীবনে কঠিন সময়, খারাপ সময়, কষ্টের সময়, স্তব্ধ হবার সময়, ক্লান্তির সময়, ব্যথার সময় কতই তো আসে. থেমে গেলে কষ্ট আরো বেশি. তারচেয়ে বরং মনকে কোন রকম বুঝিয়ে চলতে থাকি. যত ধীর গতিতেই চলিনা কেন, চলতে তো হবে.....
এসময় আমি মনকে নানা কথা বলি.....

- মুভ অন
- আল্লাহ ভরসা
- মুমিন কখনোও নিরাশ হয়না
- every one is free, so let them go
- honesty is the best policy
- কান্নাকাটি যা করার আমি করে ফেলেছি, এই কোটা শেষ আর কাঁদব না.
- Let's hope for the best and prepare for the worse
- যে আপনার আপনার, সে আপনি এসে ধরা দিবে.
- আল্লাহ আমাকে যা দিবেন, যতটুকু দিবেন, তাই নিয়ে আমি সন্তুস্ট থাকব.


এই কথাগুলো মনে বেশ সাহস যোগায়. আমি আমার সাধ্য মতো কাজ করে যাই, বাকি আল্লাহর ইচ্ছা.

You know, in your life there are lots of moment of sorrow, disaster, mental disorder, heartbroken moment, sad, sorrow, tired, pain. But I have to go on, no matter how slow it is I must try. In these moments I say many things to my mind. Like....

- Move on
- Allah is there
- Mumin never gives up
- Everyone is free, so let them go
- Honesty is the best policy
- I have cried enough, that part is over, I won't cry anymore.
- Let's hope for the best and prepare for the worse
- Who is yours, he will be with you by himself
- Whatever Allah gives me, I will be satisfied always.

These words really help me to stand up and go on. I will try my best to stand alone. Rest whatever Allah decide for me, I will accept.

Wednesday, April 23, 2014

কারো কারো সাথে খুব কথা বলতে ইচ্ছা করে (Sometimes I wish to talk with some people)


কারো কারো সাথে খুব কথা বলতে ইচ্ছা করে, কাউকে কাউকে অনেক কথা জিজ্ঞেস করতে ইচ্ছা করে, অথচ কোনটাই সম্ভব না. কি আর করা মনের কথা মনেই থাক. এই ভাল. এভাবেই চলছে ভাল.

Sometimes I wish to talk with some people, sometimes I wanted to ask questions to some people. But none of them are possible. So what, let’s keep all in my mind, let’s go life this way. May be that's the better way...

Saturday, November 16, 2013

কথার সুর কেটে যায় (Miss the rhythm of talking)

Shafeen waiting

কখনও কখনও কথার মাঝখানে বেশি বিরতি দিলে সেই কথার সুর কেটে যায়। তখন আর যেন কথা বাড়ানোর মানে হয় না। আরো কথা থাকলেও আর বলা হয়না। বললেও শুনতে ভাল লাগে না। কি করা উচিত? হয়তো আরেকটু সময় দেয়া উচিত। অথবা হালকা কথা বাড়তা দিয়ে শুরু করা উচিত। এবং সময়ের সাথে সাথে হয়তো আবার তা গভীরে চলে যাবে। অথবা উভয় পক্ষই বুঝবে, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। সুর কেটে গেছে, আর ভালো লাগবে না।