Showing posts with label ভালবাসা. Show all posts
Showing posts with label ভালবাসা. Show all posts

Tuesday, November 25, 2014

ভালবাসা (Love)


ভালবাসা কে না চায়. এ এমন একটি বিষয় যা আপনাকে সারা দুনিয়ার সব কষ্টকে ভুলিয়ে দিবে. সব রকম শারীরিক আর মানুসিক রোগ সারিয়ে দিতে পারে. মনে হবে যেন নেশা করেছেন... অদ্ভুত এক অনুভিতে আপনাকে আচ্ছন্ন করে রাখবে.

অথচ এই ভালবাসা আপনি নিজে নিজের মধ্যে তৈরী করতে অনুভব করতে পারবেন না. আপনার হৃদয়কে আরেকজনের কাছে দিতে হবে, যে তাকে ভালবাসবে, যত্ন করবে. অথচ সে চাইলেই সব রকম কষ্ট দিতে পারবে আপনার হৃদয়কে.

এ কেমন নিয়ম? খুবই ভাগ্যবান তারা যারা একে পেয়েছেন... এক মুহুর্তের জন্য হলেও এর অনুভুতির তুলনা হয় না.

Who doesn't want love? Love has very rich power to resolve any kind of pain whether it is physical or mental. You will feel it like drunk (kind of) situation... very strange feeling will cover you.

But you can't have it by yourself. You have to give your heart to someone who will be responsible to love your heart and take care of it, where they have full power to destroy it.

What a situation! Only fortunate people can feel the true love... even a single moment feeling of love is priceless....

Thursday, February 13, 2014

ভালবাসা দিবসের ভালবাসা (Love of Valentine’s Day)


মাথা ব্যাথা করলে, যার বুকে মাথা রাখলেই (মনে মনে)মাথা ব্যাথা ভাল হয়ে যেত, ভালবাসা দিবসের শুভেচ্ছা তাকেই ...


Whenever I had headache, I put my head on one’s chest (in my mind) and I felt my headache had gone. Sending greetings of love of Valentine’sDay to that person…

Tuesday, January 14, 2014

ভালবাসাগুলো বক্স করে শুধু নিজের লোকের জন্য (All good feelings are in box and only for our own people)


আমাদের ভালোবাসা যেন প্যাকেটে মোড়া, বক্সে বন্দি। আমরা যা ভালবাসি সেটা শুধু মাত্র নিজের দলের লোকের জন্যই, অন্যের মাঝে যতই কোন ভাল জিনিস দেখি না কেন, মুখ কালো করে রাখতে হবে। খুজে খুজে দোষ বের করতে পারলে খুবই ভাল, বলার কিছু পাওয়া যাবে। না হলে অন্য কোন দোষ ধরেও বলা যায়। কিন্তু ভাল কিছু আছে অন্যের মাঝে, এটা তো স্বীকার করাই যাবে না।

আমার বড় বোন ম্যাট্রিকে স্টার মার্কস আর ৩টা লেটার নিয়ে পাস করেছিলেন (অবজেক্টিভ প্রশ্নের যুগ তখনও আসেনি). একদিন আমাদের উপর তলার মহিলা বাসায় বেড়াতে এলেন। বললেন," আমি গতদিন আপনার মেয়ের এক ক্লাস মেটের বাড়িতে গিয়েছিলাম (এই পাড়ার)। 
উনি (ঐ ক্লাস মেটের মা) বললেন, ও শফি সাহেবের মেয়ে? ও তো সেকেন্ড ক্লাস পেয়েছে।" 

শুনে আমাদের উপর তলার মহিলা বললেন, "কিন্তু আমি তো জানি ও স্টার মার্কস পেয়েছে" । 

এতে সেই ক্লাস মেটের মা মুখ বাকা করে বললেন, "স্টার মার্কস পাইলে কি হইবো, আসলে ঐ সেকেন্ড ক্লাসই"!!

Our good feeling, love, good comment, respect are only for our own people, own team. We don’t like to see good in others. No matter what good things we see in others, we have to ignore it and pretend it’s nothing. It will be good if we can search and found any bad thing in that good, then we have something to say. If we can’t then we will try to find some other bad or wrong thing in other matter and will say about that. We will never agree that other team has any good thing on this earth.

Long time back, my elder sister passed SSC exam with start marks and 3 letter marks (objective question didn't added on those days). One day our top floor neighbor came to visit us and tells my mother a story, “I went to another house whose girl also given SSC exam. That girl’s mother said, your girl passed the exam in second division. I replied, as far as I know she got star marks. That lady makes her face and said, may be she got star marks but she passed in second division”

Wednesday, December 18, 2013

নিস্বার্থ ভালবাসা বলে হয়তো কিছু নেই।

নানু বাড়িতে শাফিন

নিস্বার্থ  ভালবাসা বলে হয়তো কিছু নেই। যতই বলিনা কেন কোন রকম প্রত্যাশা ছাড়াই ভালবাসি, তারপরও মনের অজান্তেই কিভাবে যেন গভীর এক প্রত্যাশার জন্ম নেয়। যেমন, সেও আমাকে ভালবাসুক, ভাল ব্যবহার করুক, ঘৃণা না করুক ইত্যাদি।

ছেলেকে মন প্রান দিয়ে ভালবাসি, ভেবেছিলাম ওকে সত্যিকারের ভালবাসা দিচ্ছি, কোন রকমের প্রত্যাসা ছাড়াই। আমি ভাবছিনা, ও আমাকে বুড়ো বয়সে দেখে শুনে রাখবে, সেবা করবে, বউ দিয়ে সেবা করাবে, কামাই করে খাওয়াবে। শুধু চাই ও সুখে থাকুক, ভালো থাকুক। তারপরও যখন নানু বাড়িতে খেলার মুডে থাকে, আমাকে দেখলেই দৌড়ে লুকায়, যেন আমি ওকে ধরে বাসায় নিয়ে যেতে না পারি। এক মুহূর্তের জন্য মনে হয়, এখনই আমার কাছ থেকে পালাচ্ছে, আর তো দিন পরেই আছে। যদিও জানি, ও সবচেয়ে বেশি আমাকেই ভালবাসে। যতই ভাবি ওর কাছ থেকে কিছুই আশা করিনা। তারপরও ঠিকই মনের গভীরে, ওর ভালবাসা, শ্রদ্ধা পাওয়ার আকাংখা তৈরি হয়েছে। 

Sunday, October 13, 2013

কেন ভালবেসেছো

তুমি তো আমার ভালবাসার আসামী
কেন ভালবেসেছো আমায়
এখন আর মুক্তি নেই
সারা জীবন ভালবেসে যেতে হবে আমায়।

পালাতে চাও?
চেষ্টা করে দেখো, পারো কিনা
কেন ভালোবেসেছো আমায়
আর যে মুক্তি নেই
এখন বাকি জীবন ভালবেসে যেতে হবে আমায়।

বিনিময়ে তুমি কি পাবে?
বলে কি?
কেন ভালবেসেছো আমায়
এখন আর মুক্তি নেই
শুধু ভালবেসে যেতে হবে আমায়।

এবার বোঝো
কি পাপ করেছো
কিন্তু আর যে মুক্তি নেই
শুধু ভালবেসে যাও
আমি যে কোন দিনও ছাড়বো না তোমায়।