Showing posts with label মাথা. Show all posts
Showing posts with label মাথা. Show all posts

Thursday, September 17, 2015

যা পাবোনা, তা হয়তো পরে কখনো পাবো (Whatever I didn't get, may get later)

চিন্তায় চিন্তায় মাথা ধরিয়ে ফেলছি। তাই ঠিক করেছি, আগে নিজেকে ভাল রাখবো। তারপর যা হবার হবে। আল্লাহ ভরসা। 

আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাই, দেখা যাক কতদুর কি করতে পারি। যতদুর সাফল্য পাবো, তা নিয়ে থাকবো। যা পাবোনা, তা হয়তো পরে কখনো পাবো... দেখা  যাক আল্লাহ আমার  জীবনে আর কি কি রেখেছেন....

Because of tension, I am having headache. So, I made myself to decide first, I have to keep myself well. Then will accept what so ever happen. Let's depend on Allah.

I will try my best to make things right. Then will take everything easy, will try to be happy whatever I achieve, rest may come later in my life. Let's see what else Allah makes me see in my life.

Tuesday, March 17, 2015

ন্যাড়া মাথা (Bald head)


[English version has given below]

আমি যখন ছোট ছিলাম তখন অভিভাবকদের মধ্যে একটা কমন ধারনা ছিল (হয়তো এখনও আছে), বাচ্চাদের বার বার চুল কাটলে চুল ঘন হয়ে বড় হয়। ফলাফল সব সময়ই বন্ধুদের কারো না কারো বেল মাথায় পট্টি বেঁধে ঘুরতে দেখতাম (এবং নিজেও ঐ অবস্থায় পড়তাম)। আমার বয়স যখন ৩/৩.৫ (মনে নেই শোনা কথা) তখন আম্মা প্রায়ই মাথা কামিয়ে দিতেন। ব্যাপারটা এতো সহজ ছিলোনা, আমি খুব চঞ্চল মেয়ে ছিলাম (এখন আত্মীয়রা অবাক হয়ে বলে, এই মেয়ে এতো ঠান্ডা হলো কি করে?)। শুতরাং জেগে থাকতে মাথায় ব্লেড চালানো অসম্ভব, তাই ঘুমালে আম্মা তার অপারেশন বেল শুরু করতেন। দেখা যেত প্রায়ই পুরো মাথা খালি করার আগেই আমার ঘুম ভেংগে যেত। আমি ঐ অর্ধেক কামানো মাথা নিয়েই পাড়া ঘুরে বেড়াচ্ছি (কারো হাসাহাসি নিয়ে আমার মাথা ব্যাথা ছিলোনা তখন, এখনও নেই)। পরে আবার ঘুমালে আম্মা আবার শুরু করতেন, এভাবে একটু একটু করে পুরো মাথা খালি করতেন। :)


When I was a kid, our elders thoughts (May be this tradition still going on in some families) if you clear (hair cut/bald) your kids head frequently in childhood then your kid's hair will grow with more density. So, we use to see our friends with bald head and scarf frequently. And they had seen mine too. I don't remember these situation because I was only 3 or 3.5 years old. I heard these from elders, that it wasn't an easy task for my mom. Because I was very brisk (Even now my relatives became surprise how this girl became so quite). So my mom has to clear my hair when I fall in sleep. Many times before she completed my head, I woke up. Then I use to play and travel in my area with awkward head (Part of my head was hairless). I didn't care why people laughing at me. Again when I fall in sleep my mom could complete her job :)

Thursday, January 1, 2015

মাথা ব্যাথা (Headache : mostly you need good health)


ছোট বেলায় আম্মা এক লোকের গল্প বলেছিলেন। তখন ব্রিটিশ আমল। ঐ লোক পড়াশুনায় খুব ভালো ছিলেন। পড়তে পড়তেই মোটা বেতনের চাকরি পেয়েছিলেন। কিন্তু হঠাৎ কি একটা অসুখে উনি বিছানায় পড়ে যান। তার চাকরি, পড়াশুনা সব বন্ধ হয়ে যায়। উনি নাকি বলতেন টাকা, বুদ্ধি এসব দরকারি, কিন্তু সবচেয়ে দরকারি হলো স্বাস্থ্য। না হলে কিছুই তুমি ভোগ করতে পারবেনা। কিছুদিন আগে প্রচন্ড মাথা ব্যাথা হলে কথাটা আবার মনে পড়ে গেলো। একগাদা অসুধ খেয়ে ঘুমিয়ে থেকেছি শুধু ব্যাথা ভুলে থাকার জন্য।

[৩১ শে জানুয়ারি, ২০০৬ রাত ৩:০৬]


In my childhood my mom use to tell us a story about a person. That was British era. That person was very good in study. While studying he got a very good job with high salary. But suddenly he fall in sick, that he couldn't move from the bed. He lost everything, like job, study etc. Then the man use to say, you need money, brain everything, but mostly you need good health. Otherwise you can't enjoy anything.

Few days back I had terrible headache and only to get recover I took lots of medicine and keep sleeping.