Showing posts with label আমার ছেলে. Show all posts
Showing posts with label আমার ছেলে. Show all posts

Thursday, July 31, 2014

আমার ভালভাবে ঘুমানো দরকার (I need to sleep well)


যারা অন্যের সারাশব্দে কোন রকম সমস্যায় না পরে ঘুমাতে পারেন, তারা দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ. কোনভাবে ঘুম ভেঙ্গে গেলেও আবার সুযোগ পেলেই ঘুমিয়ে পরেন.

আর এই মানুষগুলোই অন্যের ঘুমের সময় নানা রকম যন্ত্রনা করেন. কারন তাদের ধারনা নেই এতে আরেকজন কি রকম অসুবিধায় পড়ছেন.

আমার ছেলে পরেছে এই দলে. সে জেগে থাকলে কোনভাবেই আমাকে ঘুমাতে দিবেনা.

ও যখন ঘুমায় তখন অন্য কারনে যদি জেগে থাকতে হয় তো এরপর আমাকে ২৪ ঘন্টার উপর জেগে থাকতে হয়. আর বার বার ঘুম ভাঙলে এরপর এমনিতেও আর ঘুম আসে না. সুতরাং ছোটখাট সুযোগ পেলেও কাজে লাগানো যায় না.

অনেক্ষন না ঘুমিয়ে থাকার ফলে মাথা ঠিক মতো কাজ করছেনা. কাজ খুব ধীরে ধীরে করছি. তারপর এককাজ উল্টা পাল্টা করে আবার ঠিক করতেও সময় লাগে.

তারপর ছেলেকে বোঝাতে পারছিনা, আম্মু ঘুমালে ডাকবে না, শব্দ করবে না. সব সময়ই তার ধারনা সে ইমার্জেন্সি কারনে আম্মুকে ডেকেছে. যেমন: সকাল হয়ে গিয়েছে (সকালে ঘুমাতে হয়না), ক্ষুধা লেগেছে, বাথরুম পেয়েছে, খেলতে হবে, মজার ঘটনা হয়েছে এখুনি বলতে হবে, কেও এসেছে, ফোন এসেছে ইত্যাদি.

There are some people who fall in sleep any where any place. They don't feel disturb by any noise or other activity. They are the real happy people on this earth. If any how they woke up, they can fall in sleep anytime again.

And this kind of people disturbs other while sleeping. Because they don't have any idea, how much trouble they causing in other's sleep.

My son is this kind of person. If he woke up, he won't let me sleep.

My only chance is to sleep when he sleeps. If any how I miss that chance I had to keep awaking more than 24 hours. Because he keep me awaking within short time, soon my brain stop sleeping for long time, no matter how much I try.

Because of this disturbance in sleep  my brain isn't working well. Now I am working slowly. Some times I had to do a work twice because of silly mistakes. Its time consuming.

But still I couldn't make him understand, that he shouldn't woke up me. But he felt emergency always when his mom sleeps. Like its morning (in the morning mom can't sleep), feeling hungry, need to go to the bathroom, have to play with mom, something happen and mom has to know it now, someone at the door, phone is ringing etc. 

Saturday, December 21, 2013

জীবনের প্রথম কাপ পেলাম, ছেলের কাছ থেকে (Got the very first cup in my life, from my son)

ছোট বেলায় স্কুলে অনেক পুরস্কার পেয়েছি। নাচে, গানে, আবৃত্তিতে, ক্বেরাতে (আমার ছোট বোনদের হাসতে মানা), উপস্থিতিতে, রেজাল্টে। কিন্তু কখনও স্পোর্টস এ কিছু করতে পারিনি। তাই সব সময়ই পুরস্কার হিসাবে বই নিয়েছি। কখনও ঘটি, বাটি, জগ, গ্লাস পাইনি। কাপ তো বহু দুরের কথা। মনের মধ্যে যে একটা তীব্র আকাংখা লুকানো ছিল এখনও সেটা আজ টের পেলাম।

In my childhood I have achieved many prizes. Like in dancing, singing, recitation poem, recitations Quran, attendance, result etc. But I never got any prize in sports. So, every time I have got books as a prize but jug, pot, glass etc. So, never came closer to any Cup. In my mind I really wanted those prizes badly. I understood now, how desperately I wanted those.

আমার ছেলে, তার জন্মদিনে মামার কাছ থেকে পেন্সিল বক্স গিফট পেয়েছে।
My son got a pencil box from his uncle in his birthday.



সে মহাখুশি। মশারীর ভিতরেও নানা পড়াশুনা (?) করছে নিজে নিজেই। আমাকে বলল, দেখোতো আমি কি একেছি।
 He is very happy. Now he is studying (?) inside mosquito net. He drew something and asks me what he had drawn. 

আমি দেখলাম, বললাম, আপেল। ও বলল, "গুড গার্ড (গার্ল)। 
দাড়াও তোমার জন্য আমি কাপ বের করে দিচ্ছি"। 
তারপর নিজেই খুজে নিজের পুরানো পানি খাবার কাপটা (এটাও অনেক আগে ওর মামার দেয়া) আমাকে দিয়ে দিল।
I said, “It’s an apple”. He became very happy with my knowledge and said, “Good gard (girl), I will give you a cup for this answer”. Then he search and gave me one of his old water cup (his uncle gave this to him too). 


আমি হাতে নিয়ে সব দাঁত বের করে হাসলাম, খুশিতে খানিকটা ইয়া ইয়া করলাম। ছেলে মা দুজনেই মহা খুশি। কাপ পেতে এতো ভাল লাগে? একে আমি এতো মিস করছিলাম। আসলেই ভালবাসার পুরস্কারের তুলনা হয় না। পুরস্কারটা যাই হোক না কেন।
I really became very happy. My first Cup! Really, when a gift comes from love, it’s really priceless.