Showing posts with label খুশি. Show all posts
Showing posts with label খুশি. Show all posts

Wednesday, April 29, 2015

না বুঝেই খুশি হয়ে যাই (Became happy without knowing the truth)


[English version has given below]

কাউকে যখন আপনি ১/২ বছর ধরে জানেন, তখন এটা খুব স্বাভাবিক যে আপনি বুঝতে পারেন, তাকে কিভাবে খুশি করতে হবে। আর সে যদি বোকাসোকা / সহজ সরল হয়, তো আরো সহজে বোঝা যায় কিভাবে কি করলে খুশি হবে/ মন ভালো হবে।

আমার কথাই ধরুন, বেড়াতে যাবার কথা বললেই লাফাতে থাকি। একবারও ভেবে দেখিনা, কত খরচ পড়বে, কার সাথে যাচ্ছি, যে বলল, সে কি ভদ্রতা করে বলল, না কি আসলেই নিতে চাইছে সাথে।

আজও একজনের কাছে শুনলাম নৌ ভ্রমনের কথা। আল্লাহ জানেন আসলেই হবে কি না হবে। কিন্তু আমার মুখের বত্রিশ দাত বের হয়ে গেছে, এই খবর শুনেই। বুঝিনা সবাই কি আমার সাথে ফান করে? করুক, এক মুহুর্তের জন্য তো ভালো লেগেছে। তাই বা কম কি?

[০৬ ই ডিসেম্বর, ২০০৬]

When you know a person for 1 or 2 years, probably you know how to make this person happy. If that person is little stupid or easy going then that it will be easier to understand, how to bring smile on their face.

Like me, if anyone offer or just mention about any travel plan, my heart start jumping. I don't think about the cost, with which I am going, is just for saying or not, is that person really wants me to go....

Today I just heard about a river cruise. Allah knows will it happen or not. But I couldn't stop my happy feelings by just hearing the news.

I really don't know do people make fun with me because I am so stupid? Let them do, at least for one moment I felt happy and for me, its priceless...

[December 06, 2006]

Thursday, April 23, 2015

এখন বেশি খুশি হতেও ভয় লাগে (I even feel fear to be happy now)

সব সময়ই দেখে আসছি, কোনো বিষয় নিয়ে সুখি হলেও, সেটা বেশিক্ষন স্থায়ী হয়না। তাই এখন বেশি খুশি হতেও ভয় লাগে. ভয় লাগে এই জন্যই যে কোনো অদ্ভুত কারনে আবার না সেটা কিছুক্ষনের মধ্যেই চলে যায়... যাকে বলে একেবারে ফুটো কপাল, যদিওবা ভাগ্যে কিছু থাকে তো সেটা সেই ফুটো দিয়ে চলে যায় :(

I have always seen, I can't feel happy for long moment. Somehow the reason of happiness goes away. Now a day, I even feel fear to be happy; don't know why it may go for ever... like always. In Bangla there is a proverb "Fortune with a hole", so no matter what you have in your fortune goes away through that hole...