Showing posts with label ভয়. Show all posts
Showing posts with label ভয়. Show all posts

Saturday, August 29, 2015

আমি মানুষ, আমাকে ভয় করো (I am human so fear me)

[English version has given below]

আমি অতিথি পরায়্নাতাকে খুব পছন্দ করি। তাই কেউ বাসায় আসলে তাকে সাধ্যমতো খাতির যত্ন করি (এবং অন্যের কাছ থেকেও তেমনটি আশা করি)। তারমানে এই না যে পৃথিবীর সব প্রাণী নিজেকে আমার ঘরের মেহমান মনে করবে। কিন্তু বাস্তব হলো ভিন্ন।

আমার অবর্তমানে পায়রা ঘরের জানালা দিয়ে ঢুকে বিছানায় বাসা বানিয়ে ডিম পেরেছিল। ইদুর নিয়মিত বাসায় আসে। আমাকে একটুও ভয় পায় না। যেন ঘরের লোক। রান্নাঘরের জানালা দিয়ে ঢুকে আমাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় আবার "কিচ" শব্দ করে হেলো বলে যায়। টিকটিকি সোজা রাস্তা দিয়ে হেটে যায়, আমি সামনে পরলেও সরে যায় না। আমি "হ্যাট হ্যাট" জাতীয় শব্দ করেও সরাতে পারিনা, তাই নিজেই রাস্তা ছেড়ে দিয়ে পাশ কাটিয়ে যাই।

আরে... এরা পেয়েছে কি? আমি মানুষ, আমাকে ভয় করো...

I like good hospitality, so whenever any person come to my house, I take care of them happily and look after them as well as possible (Same I expect from others). But that doesn’t mean ever single creature will think they are my guest. Let me explain…

In my absence pigeon got into my room and made nest. Even they lay egg over it. Everyday mouse enters my house through kitchen window. When it passed me, it makes sound like “Kich” like it saying hi to me. Lizard walks on the floor like my roommate. I try to make run by making sound like “Hat hat”, but didn’t work, so I had to give it space to walk and I put my leg at the side.
This is not good. Hey creatures, I am human… so fear me…

Monday, June 1, 2015

যে কিছু পায়নি, তার আর হারানোর ভয় নেই (The person, who never gets the thing, does not have any fear of losing it.)

[English version has given below]

যে কিছু পায়নি, তার আর হারানোর ভয় নেই। নেই, পেয়ে হারানোর কস্ট। শুধু কিছুটা আফসোস হয়তো থেকে যায়, হায়, আমি যে পেলাম না. এটুকু আফসোসটুকু না করলে আর কোনো কস্ট নেই.

সবাই সব পায় না. এমনকি কেউ কেউ কোনদিন জানতেও পারেনা, সে কি কি পায়নি. এটাই ভালো. কিছু বিষয় জানার চেয়ে না জানলেই ভালো. এতে অন্তত:: কস্ট কম হয়...

The person, who never gets the thing, does not have any fear of losing it. Not even have pain to lose that thing. Yes, they might have little regret in life, that they didn't have it. Otherwise there is no pain.

The truth is everybody doesn't get everything in their life. Some even never know what they actually didn't have. It's good, sometimes it’s better to not to know all. Knowing what you have missing gives more pain.

Thursday, April 23, 2015

এখন বেশি খুশি হতেও ভয় লাগে (I even feel fear to be happy now)

সব সময়ই দেখে আসছি, কোনো বিষয় নিয়ে সুখি হলেও, সেটা বেশিক্ষন স্থায়ী হয়না। তাই এখন বেশি খুশি হতেও ভয় লাগে. ভয় লাগে এই জন্যই যে কোনো অদ্ভুত কারনে আবার না সেটা কিছুক্ষনের মধ্যেই চলে যায়... যাকে বলে একেবারে ফুটো কপাল, যদিওবা ভাগ্যে কিছু থাকে তো সেটা সেই ফুটো দিয়ে চলে যায় :(

I have always seen, I can't feel happy for long moment. Somehow the reason of happiness goes away. Now a day, I even feel fear to be happy; don't know why it may go for ever... like always. In Bangla there is a proverb "Fortune with a hole", so no matter what you have in your fortune goes away through that hole...

Wednesday, January 29, 2014

কেন সাহস পাই না


যা আমি সব সময় চাই, সেই জিনিসটা যদি একদম সামনে চলে আসে, তখন কেন যেন ভয় পেয়ে যাই। ফলাফল, উল্টা দৌড়। এ কেন হয়? ছোট বেলার স্বভাব থেকে এখনও কেন বের হতে পারলাম না। কেন এতো ভিতু, নিজের উপর কনফিডেন্সের অভাব। কেন কাজটা সামনে আসতে আসতে সব কনফিডেন্স চলে যায়। অথচ আমি কোন কিছুতেই একেবারে খারাপ না। তাহলে আর ভয় কেন? নাহ এখনও এ থেকে বের হতে পারলাম না।

Whatever I want, when it comes in front of me, I got afraid. So, I stepped back. Why I am doing this kind of attitude, I don’t know. It’s my Childhood nature. I wish I could overcome this problem. Is it lack of my confidence? I am not bad at anything. Then why I got afraid of everything which I should face easily. I don’t know, I really don’t know.