Showing posts with label সুন্দর. Show all posts
Showing posts with label সুন্দর. Show all posts

Thursday, September 3, 2015

যা কিছু সুন্দর (All beautiful things)

শাফিন (আমার ছয় বছরের ছেলে) আবিস্কার করলো, এই পৃথিবীতে যা কিছু সুন্দর, সবই মেয়েদের জন্য... কি আর বলব, দুনিয়াটাই এমন...

Shafeen, my 6 years old son found that all beautiful things in this world are for women only... Well what can I say, world isn't equal to all always...

Saturday, March 22, 2014

ভুল করে সুন্দর কল্পনা নিয়ে মেতে উঠি (mistakenly I became happy with nice dream)


মনটা সব সময়ই চায় আমি খুব সুখে, আনন্দে থাকি। তাই তো যখনই ফুরসত পায়, তখনই একটা সুন্দর সময় কল্পনা করে। যা হয়তো কখনই হবে না, হওয়া সম্ভবও না। তারপরও মন আমাকে খুশি করার চেষ্টা করে। আমিও খেয়াল না করেই সেই কল্পনা নিয়ে আনন্দে মেতে উঠি। যখনই বুঝতে পারি, আমি বাস্তবে নেই, সাথে সাথেই জোর করে মনটা বোঝাই, এসব ভেবে লাভ নেই। বরং বাস্তবে থাক, সত্য যা হচ্ছে-হবে তার সাথে থাক। এতেই বরং কষ্ট কম হবে। এতেই বরং আর মন ভাংবে না। (যদিও মন বলতে থাকে, কল্পনাটাও তো খুব সুন্দর ছিল)


My mind always wants to make me happy. So, whenever it gets chance, makes sweet, nice, romantic dreams, which will never come true, or can’t be true. But to make me happy, my mind creates it. First I don’t realize it and start enjoying it. Whenever I understood I am in dream, I try to make my mind realize that it doesn’t worth at all. It’s better to live in the real world, with real truth. So, reality will never break my heart. (Though my mind keep saying, the dream was also very enjoyable). 

Tuesday, January 7, 2014

সব কাজই ম্যানেজ করেন সুন্দরভাবে অনেকে (Some people can manage every work nicely)


কাউকে যখন খুব গুছিয়ে সুন্দর ভাবে কাজ করতে দেখি, আমি একেবারে মুগ্ধ হয়ে যাই। কি সুন্দর করে ঘরে বাইরে (বিশেষ করে মেয়েরা) সব কাজ করে। একজন বললেন, "সব কিছুই খাপে খাপে ঠিক বসে যায়"... কিভাবে? আমি তো সব সময়ই ব্যর্থ। ছেলের সব কাজ করলে নিজের কাজ হয় না, ঘরের সব কাজ করলে নিজের কাজ বাদ, বাইরের কাজ করি যেদিন, ঘরের কোন কিছুই ঠিক মতো হয় না। সবই উলট পালট হয়ে যায়। খুব বেশি যে দিন ভাল ভাবে কাজ করতে পারি সেদিন একটা দিকের কাজ শুধু ঠিক মতো হয়। 

আজ সকালে একটা মুভি দেখলাম। আমি যেহেতু বেশি ইমোশনাল, তাই কয়েক ফোটা চোখের পানিও ফেললাম মুভি দেখে। তবে মুল কথা হলো আমার দিনের শুরুর কয়েক ঘন্টা এতে চলে গেল। ফলাফল আমার হযরবল অবস্থা। ছেলের খাওয়ার, অন্যান্য কাজের, নিজের কাজের, নামাজের, ঘরের কাজের সব কিছু স্কুইজ হয়ে এক সময়ে পরে গেল। সাথে আছে,ময়লা ওয়ালা, বুয়া আরও অনেক কিছু...।

নাহ আমাকে দিয়ে আর হবে না। এতো বয়সেও যখন ঠিক মত সব গুছাতে পারছিনা, আর কোনদিন আমাকে দিয়ে হবে, এই আশাও আর করি না :(

When I see someone working very organize at home and outside (especially women) I really respect them. One said, “Ever work somehow settled well in its range” I really felt how? Because I always failed to do work in a way as I wanted. When I do all work of my son, my work misses (not done all or not done properly or the way I wanted), when I give attention on my house work, some of my son’s work misses. When I complete one side work perfectly, I miss other sides work.

Today morning I had watched a movie. As I am a very emotional person I dropped few drop of water from my eyes. That’s not the big deal, main problem is now my day time squeezed and I have to do all other duty in a very small time period.


Nope, maybe I am not like that, that I will do every work perfectly (as I want) always. I have expended many years but couldn’t find a good solution of it, so I have accepted that this is it. I can only do this much. L

Saturday, May 18, 2013

রাস্তাঘাট সুন্দর করে রাখতে আমাদের সমস্যা কোথায়?



আমাদের দেশের স্বভাব হচ্ছে। আমরা যখন কোন কাজ করবো, তা সবাইকে জানিয়ে, ডাকঢোল পিটিয়ে করবো। যতক্ষন না কাজ করবো, তারচেয়ে বেশি সময় ধরে তার চিহ্ন সবাইকে দেখিয়ে বেড়াবো। সবাই যেন বোঝে কিছু একটা হচ্ছে।

ঘুর্নিঝড়ের আগেই দেখেছি, রাস্তার ড্রেনের কভার খুলে, ম্যানহোল খুলে খুব পরিস্কার করা হচ্ছে। কিভাবে বুঝলাম? সব ড্রেন আর ম্যানহোল খুলে ভারি কংক্রিটের কভার রাস্তার পাশে বা প্রায় মাঝখানে রাখা। ম্যানহোল আর ড্রেনের সব ময়লা (কালো আর দুর্গন্ধময়) পাশেই স্তুপ করে রাখা। সাড়া রাস্তা জুড়ে। অবস্থা দেখে খুশি হলাম (না না ডাকনা খোলা রাখার জন্য নয় বা ময়লা স্তুপ করে রাখার জন্য নয়) জলাবদ্ধতা হবে না। ঘুর্নিঝড় এসে চলেও গেছে। এখনও রাস্তায় জায়গায় জায়গায় একই অবস্থায় রাখা হয়েছে। মনে হয় এখনও সবাই দেখিনি, কি কাজ হচ্ছে এখানে। 

সব সরিয়ে পরিস্কার করে আবার ঠিক মতো রাখতে কি খুব বেশি সময় লাগে? রাস্তাঘাট সুন্দর করে রাখতে আমাদের সমস্যা কোথায়?