Showing posts with label কাজ. Show all posts
Showing posts with label কাজ. Show all posts

Sunday, September 27, 2015

সব কাজ গোছানো দরকার (Need to schedule all work)

[English version has given below]

আমি নিশ্চিত যে আমি কাজ বাড়িয়ে করি। এই কারনে যে কোনো কাজে আমি সময় বেশি নেই, অনেক গুছিয়ে যথাযথভাবে করার সর্বোচ্চ চেষ্টা করি। এতে কাজ খুব ভালভাবে শেষ হয়, তবে অন্য দরকারী কাজের সময় নস্ট হয়। সবচেয়ে ক্ষতি হয় নিজের, আমি আমার নিজের জন্য আর সময় বের করতে পারিনা। 

আমাকে আসলে দেখতে হবে কি কি কাজ অবশ্যই শেষ করতে হবে সেটা আগে শেষ করা, আর যা প্রতিদিন না করলেও চলবে, সেগুলোর জন্য সাপ্তাহিক সময় বের করা। 

কিছু কাজ মাসে একবার আর কিছু বছরে একবারের জন্য ঠিক করা।

বিশ্রামের সময় অবশ্যই বিশ্রাম নেয়া। নিজের যত্নের জন্য, দৈনিক এবং সাপ্তাহিক, পারলে মাসিক সময় রাখতে হবে। 

তারপরও অতি দরকারী কাজ তো চলে আসেই, বা অন্যকে সময় দিতে গিয়ে সব রুটিন ওলটপালট হতেই পারে। সেটা মেনে আবার নিয়মিত কাজে লেগে যাওয়া। 

আর সবচেয়ে বড় জরুরী, নিজেকে দুঃশ্চিন্তা থেকে দুরে রাখা।

I am sure I work more than it's needed. That's why I took more time than others; I make it happen with best possible ways. It makes that work better, but it also looses other work time. Mostly I suffer, because of this attitude I can't make time for myself.

Actually I have to find, what are they must do work, which I have to do every day. Then schedule my other work on weekly, monthly and yearly basis.

I have to take proper rest no matter how busy I am. I need make plan to take care of my own body and mind daily, weekly, monthly and yearly.

But still there will always some urgent work and have to give time to others... which may mess up with my work routine. It's OK, I need to take these easy and again have to start according to my plan.

And mostly I have to keep away from tension.

Sunday, September 20, 2015

কাজ আর বৃষ্টি (Work and rain)

[English version has given below]

বৃষ্টি আমি পছন্দ করি, তাই বৃষ্টি পড়লে বাইরে বের হওয়া যাবেনা বা কাজ আটকে থাকবে এমন কখনও ভাবিনি। এখন তাও ভাবতে হচ্ছে। কারন বৃষ্টিতে রাস্তায় পানি জমে যাচ্ছে, কোনো মতে ঘরের দরজা থেকে রিক্সায় উঠেও যদি কাজ চালানো যেত তাহলেও হতো, কিন্তু কখনো কখনো পানি ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। তাও যদি কোনো মতে বের  হই তো রাস্তায় জ্যামে আটকে থাকতে হবে, আর কাজ শেষে কোনো কিছু পাওয়া যাবেনা ঘরের ফিরার জন্য। ঘন্টার পর ঘন্টা এক জায়গায় দাড়িয়ে চেষ্টা করে নিজে পানিতে নেমে যাবেন, সাতার কাটতে কাটতে এগুতে থাকবেন আরো ঘন্টা খানেক। কপাল ভাল থাকলে এরপর কেউ কয়েকগুন বেশি ভাড়ায় বড় রাস্তা পর্যন্ত এগিয়ে হয়তো রাজি হয়ে যাবে। এমন বৃষ্টির দিনে কোনো কাজ শেষ হবে না।  আর এদিকে সময়ের অভাবে আপনি ঘরে বসে থাকতেও পারবেন না। অফিস সময় শেষ হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন। এরপর পরের দিন আবার বের হবেন। 

I like rain, so I never complained about it, that it's raining I can't go out etc. But now things really get changed. Because of rain, all roads are getting drowned. If I could manage by taking rickshaw from the gate I could manage things somehow, but water comes inside our home too. If anyhow, you go out then will fall in trouble after finishing your work. You have to wait for hours to find anything to return home. Then you will start walking on the water (Mixed with all drain water) for hours, if you have some luck you will then find something with double cost which may take to the main road. More problems rise because of traffic jam you may not able to complete your work, you have to try till office hour finishes then again next day you have to start again.

Tuesday, September 1, 2015

অন্যকে দিয়ে যখন কাজ করাবেন (When you make others to work)

[English version has given below]


আপনি যখন কাউকে দিয়ে কোনো কাজ করাবেন, তখন এটা ভাবার কোনো কারন নেই, আপনার নির্দেশ অনুসরন করে, ঠিক আপনার মতো করেই কাজ করবে। আসলে প্রতিটি মানুষই আলাদা।  তাই তার কাজ এবং ফলাফলও আলাদা। সে আপনার চেয়ে ভাল করে (সম্ভাবনা কম) অথবা খারাপ করে করবে, এটা মেনে নিয়েই আরেকজনকে দিয়ে কাজ করাতে হবে। অযথা চেচামেচি না করে, বুঝিয়ে যতটা ঠিক করে নিতে পারেন, ততই আপনার লাভ।

When someone else will work for you, you can’t expect they will follow your instruction and will do exactly same as you would do. Every person is different, and so are their work and its result. So, either they will do job better than you (May be not much people) or less good than yours. Except it, with scream, try to make things better by explaining… that’s all you can do…

Monday, August 3, 2015

একবার ভাবলাম (Once thought)

[English version has given below]

একবার ভাবলাম, প্রতিদিনের কিছু কাজ বাদ দিব, যেমন ব্লগ লিখা, ফেসবুকে স্টেটাস দেয়া, স্প্যাম মেইল চেক করে মুছে ফেলা, প্রতিটি মেইল চেক করা... ইত্যাদি.... কি দরকার? কয় কি লাভ? পরে ভাবলাম, মন্দ কি, আমি তো এমনি... অযথা নানা কাজ নিয়ে থাকি. বদলানোরই বা দরকার কি?

Once I thought, I should stop some unnecessary daily work. Like writing blog, giving status to Facebook, checking spam mail and delete, checking daily mails etc. What's the benefit? Then thought, what's wrong if I continue... It's me, who always keep busy with unnecessary work... So, why don't I just be myself? No need to change.

Monday, September 8, 2014

প্রতিদিন যেভাবে কাজ সামলাতে চাই (The way I plan for work everyday)


আমার মতে, যখন দেখব, কোন কাজই ঠিক মতো হচ্ছেনা, তখন একটা কাজের উপর পুরো মনোযোগ দেয়া উচিত. একটা কাজ অন্তত: ঠিক মতো হওয়া উচিত. এই একটা ঠিক কাজই অন্য কাজগুলোকে অনেকটা গিয়ে নিয়ে যাবে.

এজন্য দেখতে হবে কোন কাজটা সবচেয়ে জরুরী, অথবা কার কাজটা সবার আগে করা দরকার. তারপর কাজে লেগে যান. কাজ শেষ হলে পরেরটা নিয়ে ভাবুন. আগেই পুরো লিস্ট নিয়ে চিন্তা করে মাথা খারাপ করার দরকার নেই. যখন আগেই মাথায় জট পেকে আছে.

আর যখন মাথা পরিস্কার থাকবে, তখন প্রয়োজন পরিস্থিতি অনুযায়ী এক সাথে অনেক গুলো কাজ করতে পারবেন. খুব ভালো হয়, যদি সুন্দর একটা ঘুম দিয়ে উঠে, খুব ভোরে, কাজ শুরু করে দেন. তাহলে হাতে পাচ্ছেন পুরো দিন. দেখবেন একদিনে অনেকগুলো কাজ করে ফেলেছেন. তবে, দুপুরে বিশ্রাম নিতে ভুলবেননা. আর রাতেও তাড়াতাড়ি শুয়ে পড়ুন. কারন আপনি রোজ ই ভালভাবে কাজ করতে চান.

I think when you find yourself in clumsy mind, that you can't concentrate or done any work well, you need to calm down and concentrate only one work. Then at least one work should be done well. This one work may help other works a lot.

So, first you have to select one which is more important according to your current situation. Then start the work. After completion one, you may think about other. You don't have to make the total to do list, when your head is already in trouble.


If your head is working great, then according to the situation and priority you have to do as many works as you can at a time. It will be great if you can give a sound sleep and then start your work early in the morning. Then you can have plenty of time to work more. And please don't forget to take some rest at noon. At the ends go to sleep early also. You want to do good work every day, right?

Saturday, April 19, 2014

কেন একজনের ঘাড়ে সব কাজ চাপিয়ে আমি আরাম করব? (Why should I take rest while other is working hard?)


এক ভদ্রলোক ব্যাংকে কাজ করেন. সকালে উঠে নাস্তা করে বউ ছেলেকে নিয়ে একবারে গাড়িতে উঠেন. ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে গাড়ির গ্যাস ভরতে যান, ড্রাইভারের সাথে. এরপর অফিসে যান. অফিস থেকে বাড়িতে ফিরে তবে একটু বিশ্রামের সুযোগ হয়. টিভি দেখে খেয়ে দেয়ে ঘুমিয়ে পরেন. কত কষ্টের জীবন তাইনা. জীবন জীবিকার জন্য করতেই তো হয়, তাইনা.

A gentle man is working at a Bank. In the morning he gets up, take breakfast then go out with wife and the kid to kid’s school by the car. After dropping his wife and kid in the school he went to Gas filling station with the driver. After filling the gas he picks up his wife from school and goes to the bank. Afternoon he comes back with his wife. Then found some time to rest. After watching TV and reading news paper he takes his dinner and fall in sleep. What a life, isn't it. But what can he do, for living he has to work hard.

এবারের বাড়ির আরেকজনের জীবনের দিকে একটু তাকাই. বাড়ির গৃহিনী খুব সকালে উঠেন. বাড়ির কর্তা এবং পুত্র তখনও ঘুমিয়ে. তিনি রান্না করেন. তারপর নিজের, স্বামীর এবং ছেলের (৩ জনের) লাঞ্চ আর টিফিন বক্স গোছান. এরপর নিজে তৈরী হন. ছেলেকে উঠিয়ে তৈরী করেন. তারপর স্বামীর সাথে বের হন. ছেলের স্কুলে নামেন. ছেলেক ক্লাসে বসিয়ে আবার নিচে নেমে স্বামীর জন্য অপেক্ষা করেন. স্বামী গাড়িতে গ্যাস ভরে ফিরে এলে গাড়িতে উঠে অফিসে যান. বাসায় ফিরে ৩ লাঞ্চ আর টিফিন বক্সের সব বাটি ধুয়ে রাখেন. ছেলেকে নিয়ে পড়াতে বসেন. রাতে ছেলে ঘুম পাড়িয়ে নিজে ঘুমাতে যান.

Let’s see other person’s life in the same house. The house manager woke up very early in the morning before the man and kid. Then she cooks and prepares lunch and Tiffin box  for herself, husband and the kid. Then she gets prepared for work and woke up her son. She make her son ready for school and feed him breakfast. Then she went to her kid’s school with her husband. In the school she go to her son’s class and sit him well and come down. When her husband came back with the car after filling the gas, she went to office with her husband. After office both come back from office. She went to kitchen and washes all 3 lunch boxes and Tiffin box. Then sit with her kid for his study. Then make him fall asleep and finally she got time to sleep.

এবার বলুন তো, কার শরীরে শক্তি বেশি? কে বেশি কাজ করছেন, বিশ্রাম না নিয়ে? কেন আমরা সমাজে শুধু একজনের কাজকেই বড় করে দেখি? আরেকজন এত বেশি কাজ করছেন সেটা কেন চোখে পড়েনা? কেন আমরা আমাদের বৌকে কাজে সাহায্য করিনা? তাহলে তো দুজনেই একসাথে কাজ করে একসাথে বিশ্রাম নিতে পারি. পুরুষের শক্তি বেশি হওয়া স্বত্তেও তাকে কেন বেশি আরাম করতে হবে?

Now tell me, physically who has more strength? Who is working hard without taking any rest? Why in our society we only notice one person’s work? Why we can’t see who is actually working more in the whole day? Why we don’t want to help our wife? If husband and wife work together then both can work together and can take rest together. While the man has more strength physically, why he need more comfort in life?

সকালে বউ যখন রান্না করে তখন বাবা ছেলেকে উঠিয়ে তৈরী করে দিতে পারেন. অথবা বউয়ের সাথে রান্নাঘরে এটা সেটা করে একটু সাহায্য করতে পারেন. তাতে দুজনে একসঙ্গে সময় কাটাতে পারবেন, সংসার নিয়ে আলোচনা করতে পারবেন, দুজনের মধ্যে সম্পর্ক আরো ভাল হবে, স্ত্রী স্বামীকে আরো ভালবাসবেন. বাসায় ফিরে স্বামী ছেলেকে নিয়ে প্ররে বসতে পারেন, ধোয়াধুয়ির কাজ একসাথে করা যায়. একসাথে কাজ করলে কাজ তারাতারি শেষ হবে. দুজনে একসাথে খানিকক্ষন সময় পাবেন বিশ্রামের.

In the morning while the wife working in the kitchen; husband can prepare the kid for school. Or he can also help his wife in the kitchen. Then both of them can have some time together, they can talk, this way their relation may became stronger, the wife will love and respect her husband more. After returning from office, husband can sit with his son for his study. He also can help his wife in dish washing. If they work together the work will be done in short time and both of them can have more time for leisure and can have time together.

কেন একজনের ঘাড়ে সব কাজ চাপিয়ে আমি আরাম করব? (Why should I take rest while other is working hard?)

Tuesday, March 18, 2014

মাথাব্যাথা শুরু হলে আর কোন কাজ করার উপায় নেই (When the headache starts, no work can be done properly)


মাথা ব্যাথা শুরু হলে তখন আর কোন কিছু নিয়ে চিন্তা করা যায় না। একমাত্র চিন্তা এই ব্যাথা কখন ভাল হবে। ১০ মিনিট করে করে মাঝে মধ্যে রেস্ট নিয়ে দেখলাম, যাচ্ছে না। এই যন্ত্রনায় অনেক কাজের কথাও ভুলে যাচ্ছি। আমাকে ব্যাংকে যেতে হবে, কি সব কাগজ পত্র ঠিক করতে (নিজেরা গোলমাল করে এখন আমাকে দিয়ে দৌড়াদৌড়ি করাচ্ছে)। আরও কিছু কাজ আছে। মনে থাকলে একটা একটা করে শেষ করবো। না হলে আর কি... যা হবার হবে।

When the headache starts, I can’t think about anything else, only how to get rid of this pain. Today I took 10 minutes rest many times, but still, it’s there. Because of this trouble, I am forgetting many of my important work. I have to go to the Bank (they made some trouble, now I have to run with papers to make them correct). There are some other important work in my “to do” list. If I can remember I will try to complete one after another. Otherwise, what I can say let it happen what has to be happened.

Tuesday, January 7, 2014

সব কাজই ম্যানেজ করেন সুন্দরভাবে অনেকে (Some people can manage every work nicely)


কাউকে যখন খুব গুছিয়ে সুন্দর ভাবে কাজ করতে দেখি, আমি একেবারে মুগ্ধ হয়ে যাই। কি সুন্দর করে ঘরে বাইরে (বিশেষ করে মেয়েরা) সব কাজ করে। একজন বললেন, "সব কিছুই খাপে খাপে ঠিক বসে যায়"... কিভাবে? আমি তো সব সময়ই ব্যর্থ। ছেলের সব কাজ করলে নিজের কাজ হয় না, ঘরের সব কাজ করলে নিজের কাজ বাদ, বাইরের কাজ করি যেদিন, ঘরের কোন কিছুই ঠিক মতো হয় না। সবই উলট পালট হয়ে যায়। খুব বেশি যে দিন ভাল ভাবে কাজ করতে পারি সেদিন একটা দিকের কাজ শুধু ঠিক মতো হয়। 

আজ সকালে একটা মুভি দেখলাম। আমি যেহেতু বেশি ইমোশনাল, তাই কয়েক ফোটা চোখের পানিও ফেললাম মুভি দেখে। তবে মুল কথা হলো আমার দিনের শুরুর কয়েক ঘন্টা এতে চলে গেল। ফলাফল আমার হযরবল অবস্থা। ছেলের খাওয়ার, অন্যান্য কাজের, নিজের কাজের, নামাজের, ঘরের কাজের সব কিছু স্কুইজ হয়ে এক সময়ে পরে গেল। সাথে আছে,ময়লা ওয়ালা, বুয়া আরও অনেক কিছু...।

নাহ আমাকে দিয়ে আর হবে না। এতো বয়সেও যখন ঠিক মত সব গুছাতে পারছিনা, আর কোনদিন আমাকে দিয়ে হবে, এই আশাও আর করি না :(

When I see someone working very organize at home and outside (especially women) I really respect them. One said, “Ever work somehow settled well in its range” I really felt how? Because I always failed to do work in a way as I wanted. When I do all work of my son, my work misses (not done all or not done properly or the way I wanted), when I give attention on my house work, some of my son’s work misses. When I complete one side work perfectly, I miss other sides work.

Today morning I had watched a movie. As I am a very emotional person I dropped few drop of water from my eyes. That’s not the big deal, main problem is now my day time squeezed and I have to do all other duty in a very small time period.


Nope, maybe I am not like that, that I will do every work perfectly (as I want) always. I have expended many years but couldn’t find a good solution of it, so I have accepted that this is it. I can only do this much. L

Tuesday, October 22, 2013

সুষ্ঠুভাবে করা কাজই মন ভালো করে দিতে পারে

শাফিন, আমি আর সাজিয়া (আমার ছোট বোনের মেয়ে)।
চেষ্টা করি সবাইকে ঠিক মতো দেখাশুনা করতে

কোন কারনে যখন  আপনার মন ভালো থাকে, দেখবেন সব কাজ কত সহজে সুন্দরভাবে করছেন। খুব ভালোভাবে চিন্তা ভাবনা করতে পারছেন। নিজের সব কিছু ভাল লাগছে, আপনার কারনে আপনার আশেপাশের মানুষও ভালোবোধ করছে।

আর যখন মন খারাপ থাকে, ঠিক ভাবে ব্রেইন কাজ করে না, কোন কাজই করতে ইচ্ছা করে না, অথচ সবই করতে হয়। সব কিছুই মনে হয় ভারি বোঝা হয়ে ঘাড়ে চেপে বসেছে।

সবাই বলবে মন ভালো করো। তা কি আর এমনি এমনি হয়? নিজের মনের সাথে নিজেই কাউন্সেলিং করতে করতে হয়রান হয়ে যাচ্ছি। কতক্ষন এভাবে চলতে হবে জানা নেই।

আমি দেখেছি, আমি যখন কোন কাজ পার্ফেক্টলি করতে চেষ্টা করি। তখন সব কিছু অনেক বেশি বেশি করা হচ্ছে বলে মনে হয়, সময় বেশি লাগে, বেশি শ্রম দিতে হয়, কাজের মাঝে অন্য কাজও করতে হয়। তারপর সেই কাজটা যখন শেষ হয় তখন খুব ভাল লাগে। কাজগুলো ঠিক মতো করার ফলে আশেপাশের অন্য কাজও অনেকটা করা হয়ে যায়। সেটাও ভাল লাগার আরেকটা কারন।

তবে কি কাজ ঠিক মতো করার মাঝেই আমার প্রকৃত আনন্দ লুকিয়ে থাকে? হয়তো শুধু মাত্র এভাবেই আমি নিজেই নিজেকে আনন্দ দিতে পারি। আর ভালবাসা? সেতো অন্যের হাতে...