Saturday, April 18, 2015

সুখি মুখ (Happy face)


[English version has given below]

ঢাকা শহরের মানুষ নাকি খুব সুখি. রাস্তায় যখন বের হই, যে কয়টা মানুষের মুখ দেখি, দেখে মনে হয় খুব সুখে আছে। তবে প্রেমিক-প্রেমিকাকে যখন এক সাথে দেখি, এরা সব সময়ই সুখি, তা সে যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন। যেমন, বাস কাউন্টারে যখন দাড়াবেন, বাসের দেরি হলে সব মানুষ মহাবিরক্ত মুখে দাড়িয়ে থাকে, তবে টোনাটুনিকে দেখবেন, এতো বিরক্তির মাঝেও সুখি মুখে গুটুর গুটুর গল্প করছে। ভালই লাগে, কেউ তো সুখি! তবে এর কারন পুরোপুরি ব্যাক্তিগত।

কিছুদিন আগে গাড়িতে ফেরার সময় দেখলাম, দুজন নিম্নবিত্ত (পোষাক দেখে আন্দাজ করলাম) মহিলা যাচ্ছেন। দুজনের হাতেই নতুন বড় জালি চামুচ (ভাজাভুজি করা হয়ে যে চামুচ দিয়ে)। তবে চামুচের মান মনে হলো ভালো না। দুজনেই চামুচ ধরে দেখছে, নিজেরা কথা বলছে, খুব খুশি মুখে, অনেক কষ্টে হাসি চেপে আছে। মনে হলো খুব কম দামে হঠাৎ পেয়ে গেছে, দুজনে দুজোড়া কিনে নিয়েছে।
ওদের সুখি মুখ দেখে এতো ভালো লাগল। কত সামান্য বিষয় নিয়েই না দুজনে কত খুশি! :)


From a survey it’s been said the people of Dhaka city are very happy. When I go out, on road, the faces I have been watched are seems having happy life. Especially love birds. They are always happy, no matter how the situation is. For example, in a bus counter people are waiting for the bus, it was very late, you will see disappointment on every person's face but the love birds. After all these harassment of bus schedule they will find a corner and keep talking with each other with a happy face. You know what, its looks really cute. At least some people are happy, though the reason is totally private.

Few days back, when I was returning home from office, I saw two lower class (guessed it from their cloths) women were walking together. Both of them were holding two big strainer spoons (use to fry). The quality of the spoons wasn't so great, but they were very happy, can't stop laughing and walking and talking... seems both of them got it in discount from any place, so each of them bought two spoons.

I felt really good to see those happy faces. For a very tiny issue they became so happy! :)

[October 13, 2006]

Friday, April 17, 2015

বৌয়ের ছবি ব্যবহার করে ফেসবুক প্রোফাইল বানান (Creating Facebook account by using your wife's picture)

অনেকে আছেন যারা ফেসবুকে স্ত্রী আর বাচ্চাদের ছবি দিয়ে বৌয়ের নাম প্রোফাইল খুলেন। এরপর পরিচিত অপরিচিত সকলকে বন্ধু বানান। কথা বলেন (মহিলা সেজে). নিয়মিত ছবি দেন বউ বাচ্চার। কেউ ভাবতেও পারবেনা এটা আসলে কার আইডি।

কেন এমন করেন? বউকে সন্দেহ করেন? দেখতে চান অন্যের সাথে তার কি সম্পর্ক? মেয়ে সেজে পরিচিত ছেলেদের দেখতে চান, তারা কে কি রকম আচরন করেন? মেয়ে সেজে মেয়ের সাথে গল্প গুজব করতে চান? মতলবটা কি?

I get to know about some men who create Facebook profile by using wife and kid’s picture. Off course they used their wife's picture as the profile picture and gave gender status female. Then they add friends all known and unknown persons. They talk with them as they are woman. They adds new pictures of their wife and kids regularly. Nobody can guess that this is actually a male.

Why do you do like this? You think your wife is cheating? Someone is trying to hit your wife? You want to see what other men do while talking with a girl? You want to talk with girls by becoming a girl? What's your intention?

Thursday, April 16, 2015

গুনবান বাবার ছেলেও কি খুব গুনবান হন? (Does a talented father's son also become talented?)


[English version has given below]

গুনবান বাবার ছেলেও কি খুব গুনবান হন? এমন সব সময় হয়না। দেখা যায় একটু গুন হয়তো পায় ঠিকই, কিন্তু বাবার বা মার মতোন সেই অসাধারণ মেধার কিছু ছেলেমেয়ের মধ্যে আসে না। একটা উদাহরণ দিছি, আমার নানা প্রচন্ড পরিশ্রমি ছিলেন। বাইসাইকেল চালিয়ে ফরিদপুর থেকে ঢাকা চলে আসতেন। অথচ আমার মেজমামা শুধু আলসেমির কারনে তার ব্যবসা চালাতে পারলেনা।

তবে একটা জিনিস আমি দেখেছি, শুধু গুন থাকলে হয়না। সেটা পরবর্তি জেনারেশনের কাছে দেয়ার মতোন ক্ষমতাও থাকা লাগে। নানার সামনে কেউ কোন কাজ করতে পারতনা। নানা ক্ষেপে যেতেন সবার আনাড়ি কাজ দেখে, তারপর নিজেই করতেন।

আমি নিজে ছোট থাকতে দেখেছি। আমার খালাত বোন পাট নিয়ে দড়ি বানাচ্ছিল। নানা ঘরের জানালা দিয়ে কিছুক্ষন দেখে এক ঝাড়ি মারলেন "ওমবাই করতে হয় নাকি, এই দিকে নিয়ে আয়"। আশা আপা দড়িদড়া নানাকে দিয়ে দিল। নানা নিজেই বুড়ো বয়সে দড়ি পাকাতে লাগলেন। আশা আপা কিছুক্ষণ দেখে, কোথায় যেন চলে গেলেন।


Does a talented father's son also become talented? Well it doesn't happen always. Sometimes children inherit some quality but not like their parent. Let me give you an example. My grandfather (Maternal) was very strong and good skilled person. He was a very hard working person. He used to make journey from Faridpur to Dhaka by riding his own bicycle. But his second son couldn't succeed in business only because of less attentive in work.

But one thing I have noticed, having talent isn't everything, you have to have quality to pass it to your next generation. Let me give you an example. 

We all knew nobody could work in front of my grandpa. He used to become very angry with others less skilled work, so he did it again by himself.

Even I have seen this. When I was a kid I have seen my cousin (maternal) was trying to make a rope with jute. My grandpa saw this for some second then screamed, "Is this the right way to make a rope, bring it to me!" My cousin sister Asha brought everything to my grandpa. The old man started making the rope by himself. My cousin stood there for some minutes then go away. Learning process ended.

[October 03, 2006]

প্রকৃতি থেকে বিনা পরিশ্রমে পায় বলেই ধরে নিয়েছে সব সময়ই পাবে (They get it from nature, so take it for granted)

[English version has given below]

ভৌগোলিক কারনে বাংলাদেশের আবহাওয়া বেশ ভালো। এখানে সারা বছরই প্রচুর বৃষ্টি পরে. এখানকার বৃষ্টির পানি পরিস্কার (দুষন মুক্ত). বাংলাদেশের মধ্যে প্রবাহিত হচ্ছে প্রচুর নদী. এবং অধিকাংশই মিষ্টি পানির নদী.

এরপরও এদেশে রয়েছে সুপেয় পানির অভাব. কারন মানুষের সচেতনতার অভাব. যেহেতু প্রকৃতি থেকে তারা বিনা পরিশ্রমে সব সময় পানি পেয়ে আসছে, তাই এর গুরুত্ব অনেক কম এদেশের মানুসের। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে নদী নালা সব ভরে ঘরবাড়ি, রাস্তা এসব তৈরী করে যাচ্ছে। নদীতে যত্রতত্র নানা আবর্জনা ফেলছে। ফসলের কীটনাশক বৃষ্টির পানিতে ধুয়ে নদীতে পড়ছে। নানা কলকারখানার বিষাক্ত পদার্থ নদীতে ফেলা হচ্ছে। পানির প্রবাহ কমে যাওয়ায় নদীতে পলি জমে নদী ভরে যাচ্ছে। ইত্যাদি নানা কারনে নদীর পানি ধীরে ধীরে দুর্লভ হয়ে উঠছে।

সব শহরের মানুষই তাই পানির কস্ট পান। এদিকে প্রচুর বৃষ্টিপাত হলেও এর পানি ধরে রাখার কোন ব্যবস্থা এদেশে নেই. শহরে প্রচুর বড় ভবন আছে।  এখানকার ছাদকে আমরা সহজেই পানি ধরে রাখার জন্য ব্যবহার করতে পারি। মজা পুকুর গুলো পরিস্কার করে, আরো গভীর করে পানি ধরার ব্যবস্থা করতে পারি। এমনকি বাড়িতে বাড়িতে বালতি বোল দিয়েই পানি ধরে রাখতে পারি, কিন্তু এসবে এদেশের মানুষের আগ্রহ নেই। অথচ সবাই পানির কষ্ট পাচ্ছে।

Because of geographical location Bangladesh got God gifted good weather. Whole year we have rain here. The rain water is clean and healthy (no chemical). Lots of river and channel are passing through Bangladesh and most of their water is good (not salty).

But still people of this country faces drinking water (fresh water) problem. Though they use to get water from nature without any work, they take it for granted. So, they are not aware to save good water. As population is growing very fast in this area people are covering many low land or pond to make houses and roads. Here people are throwing all dirt into the river (including dead cow), rain water drains all pesticide to the water, even chemicals from the factories also dump into the river. River flow current reducing day by day, which drops mud on river basin. So, for many reasons clear water is becoming rare to this country.

As a result, all cities are facing water problem. But still people are not taking any initiative to catch rain water. In the cities there are many big and wide buildings; people can easily use these roofs to catch rain water. People can clean ponds and other water holder to hold enough water for their needs. Even at homes people can hold water simply by using big bowls. But people are so use to get water from nature that they don't even think to utilize nature's water or store for dry season.

Friday, April 10, 2015

প্ল্যানিং এর সুবিধা (Benefits of planning)

[English version has given below]
রান্না করতে মজাই লাগে, তবে সময় পাইনা। সবচেয়ে বড় সমস্যা হলো ব্যাপারটা খুব কঠিন মনে হয়। কোনটাতে কখন, কি , কি পরিমানে, কিভাবে দিতে হয়, এটা মনে রাখাটা খুব কঠিন মনে হয়। হয়ত কয়েক বছরে একটা আইটেম রিপিট করতে যাই বলেই তালগোল পাকিয়ে যায়।

কিছুদিন আগে হঠাৎ রান্নার অনুরোধ পেলাম। বেশ ভড়কে গিয়েছিলাম, কি করে কি করবো! যাই হোক পাশ থেকে একজন খুব সাহস দিল এবং সাহায্যও করেছে পরে অনেক। আমি যে আইটেমগুলো করলাম সেটা হলো পোলাও, পটল ভাজা আর সালাদ। খাবার গুলো খাওয়া গেছে, অন্তত: ফেলে দিতে হয়নি। যা বলার জন্য এতো বড় ভুমিকা....


রান্না শুরু থেকে টেবিলে গুছিয়ে দিতে সময় লাগল ১ ঘন্টা (অনেক পাকা রাধুনির কাছে এটা কিছুই না)। বাড়ির লোকজন খুব অবাক হয়ে গেল, এতো তাড়াতাড়ি কি করে এই আনাড়ি সব করলো? আসলে প্রজেক্ট ম্যানেজার হবার পর থেকে সারাক্ষন প্ল্যানিং এর উপর কাজ করি। ফলাফল হলো এখন সব কিছু প্ল্যান করে করি। রান্নার সময় কি কি লাগবে, কোনটার পর কোনটা করবো, কোন কাজটা চুলায় দিয়ে অন্যকাজ করা যায় এই সব মনে মনে আগেই ঠিক করে ফেলেছিলাম, তাই কাজ শুরু করার পর, এক মুহুর্ত থেমে থাকিনি, 2 চুলোই একসাথে চাল দেয়া, পানি গরম, পটল ভাজা, ডিম সেদ্ধ (ডেকোরেশন এর জন্য) একের পর এক করেছি, সাথে পটল সাইজ করা, সালাদ কাটা এসব চলেছে।



I like cooking but don’t get enough time to do so. Main problem is I think it’s a tough job. I thought it’s really very difficult to memorize in which item, what ingredients you will add and in which amount. Generally I had to repeat one item after several years, so it became more difficult to remember how I cooked it before.

Few days back, suddenly I got a request to cook for some people. I was really shocked… by thinking what and how will I cook. Anyway one person was there to give me courage and later stayed beside me and helped me a lot in cooking. 


From starting cooking to serve I took only 1 hour (well for some expert it might be nothing). People of that house became really surprise how this new chef did all these in this short time. Actually after becoming a project manager I always stay on planning. So, before starting cooking I had planned, what are the items I will cook, what are the ingredients I will need and how to prepare them, which item will go on heat first, which need time to cut etc. So, I didn’t stop for a second, just keep working on giving rice on heat, hot water, frying pointed gourd , boiling egg (for decoration), preparing salad etc one after another.

Thursday, April 9, 2015

Permanent brain damage (মনের মধ্যে একটা স্থায়ী ক্ষতি)- updated

[English version has given below]

"ফিফটি শেডস অফ গ্রে (50 shades of grey)" ছবিটি দেখার আগেই আমি এর অনেক বদনাম আর কিছু সুনাম শুনেছিলাম। ছবিটি দেখে আমার যা মনে হলো, এখানে একটি ছেলের জীবন দেখানো হয়েছে, তার প্রেমিকার চোখ দিয়ে। ছেলেটির যখন ১৫ বছর বয়স, তখন তার মায়ের বন্ধু, তার সাথে এক ধরনের সেক্স গেম খেলা শুরু করে. যেখানে সে ছিল সেক্স স্লেভ। যা চলেছিল ৬ বছর পর্যন্ত। পরবর্তিতে ছেলেটি জীবনে অনেক প্রতিষ্ঠা লাভ করে। কিন্তু তার মনের মধ্যে একটা স্থায়ী ক্ষতি হয়ে গিয়েছিল। ফলে পরবর্তিতে সে মেয়েদের যতই ভালবাসুক না কেন, তাদের সেক্স স্লেভের মত কস্ট দিয়েই সে প্রকৃত আনন্দ পেতো। 

আমি এক জায়গায় সত্যি ঘটনা শুনেছিলাম। একটি শিশুর সাথে তার কোনো চাচা নিয়মিত সেক্স করতো। ছেলেটি বড় হবার পর, তার মা জানতে পেরে সেটা বন্ধ করতে এবং ছেলেটিকে এসব থেকে বাচাঁতে সক্ষম হন. কিন্তু ছেলেটি বলেছে, তার মনের মধ্যে কিছু একটা হয়ে গিয়েছে. তাই সে হয়তো কোন মেয়েকে বিয়ে করে আর স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না.

আমি একাধিক ছেলের মুখে শুনেছি, তাদের ১৬/১৭ বয়সে, পাশের বাড়ির ভাবি তাদের সাথে সেক্স করেছে. এটা নিয়মিত করা হত বছরের পর বছর. পরবর্তিতে তারা ওই মহিলার কাছ থেকে বের হয়ে আসলেও, বিষয়টি তাদের মাথার মধ্যে গেথে গিয়েছে. ফলে তারা আর মেয়েদের শরীর ছাড়া থাকতে পারেনা. সব সময়ই মেয়েদের পটিয়ে তাদের বিছানায় নিয়ে যায়. বিয়ের পর তাদের জীবন কেমন কাটছে এটা আমি জানিনা. কখনো কখনো দেখা গিয়েছে অনলাইন ঠিকই মেয়েদের সাথে....

কিছু কিছু ছেলে প্রাইমারি স্কুলে থাকতেই বন্ধুদের মাধ্যমে পর্ন দেখা শুরু করে। ফলে এরা নিয়মিত ভাবে পর্ন দেখে উত্তেজিত হয় আর মাস্টারবেট করে। বড় হয়েও তাদের মধ্যে এই একই কাজ করতে দেখা যায়। নারী দেহের ভাজে আর আনন্দ না খুঁজে পর্ন দেখে উত্তেজিত হওয়াটাকেই উপভোগ করে আর উত্তেজিত হয়ে গেলে শুধু নারীর কাছে গিয়ে.... বাস্তবে এরা নারীকে ঠিক ভাবে আনন্দ দিতে পারেনা (আগ্রহ বোধ করে না).

একারনেই আমি মনে করি প্রতিটি বাবা মারই উচিত বাচ্চার প্রতিটি বিষয়ে লক্ষ্য রাখা. সব সময় সম্ভব না হলেও যখনি সম্ভব তখনি খেয়াল করা তারা কি করছে, সেটা ঠিক কিনা. না হলে সুন্দর ভাবে বুঝিয়ে ফিরিয়ে আনা. শুরুতে থামাতে পারলে সমস্যা অনেক খানি ঠিক করে ফেলা সম্ভব

Before I have seen the movie “50 shades of grey” I have heard many negative and few positive review of this movie. I was really curious to see what’s in this movie. What I understood is a boy’s mother’s friend had destroyed a boys mind before he grows up properly. She made a permanent brain damage. See, when he was 15 years old boy, he started to play a like a sex slave with his mom’s friend and this continued for 6 years. Now he grown up and became a successful man but still he couldn't get over that type of sex. So, no matter how much he loves a girl, his main pleasure comes by hurting her like a sex slave. This permanent brain damage can’t be recovered.

I have seen a true story of a boy, who had been fucked by his uncle from childhood to adult. Finally his mom gets to know about it and rescued the boy. But that boy said something happened with his mind and he can’t marry a girl and live a social life. The brain is damaged permanently. 

I have heard this from more than one boy that they had been doing sex from 16/17 years old by neighbor’s wife. Here she was the main player. Later those boys get rid from those women but the brain is already damaged that they can’t stay without fucking a girl. So, they always hunt girls, make them feel love and then do room sex. I don’t’ know how are their life after marry, but they said, their brain is damaged permanently that they can’t think about anything else, though they are successful in their career. Some of them trying to make sex talk online...

In early school days some boys started watching porn movies. Then they learn to watch and get excited and masturbate. When they grow up some of them don't have much interest to about woman body. They have no energy to search the love feeling on every curve of the body but watch porn movie. So they watch porn to get excited and then fuck their girl. Actually they are not giving any pleasure to their girls.

Sometimes in childhood or in teenage, boys became victim of some mentally ill people. And then they made permanent damage to the boy’s life also… My suggestion is to the parent is keep an eye on your kid always. If you can’t then whenever you get time, take a look, what exactly are they doing? Is it right or wrong? Make them understand and try to keep them busy in good work. If you can’t stop it at the beginning later nobody can bring them back to the normal life.

Wednesday, April 8, 2015

সুখের গান (Happy songs)


[English version has given below]
আমাদের দেশের মানুষের মনে হয়, দু:খ বিলাস আছে। এ কারনে এরা শুধু দু:খের গান শুনতে পছন্দ করে। আমি মনে করি, এমনিতেই  আমার দু:খ কম নেই, যে গান শুনে আরো বেশি করে মনে করতে হবে আমি কতটা দুঃখী। 
কিছুদিন আগে হাবিবের "ভালবাসব বাসবরে বন্ধু, তোমায় যতনে" (কথা ভুল লিখতে পারি, ভালো মতোন শুনতে পাইনি রেডিও 2ডেতে) গানটা শুনলাম। খুব ভালো লাগল। আমার ধারণা ছিল, বাংগালি প্রেমের গান বলতেই বুঝে "বুকটা ফাইট্টা যায়" টাইপের দু:খের গান।

[২২ শে সেপ্টেম্বর, ২০০৬]

I think, our country people like to bring sorrow in their mind. That's why most of them like to hear heart breaking (sad) songs. I believe I have enough sorrow in my life, so no need to listen sad songs to feel it more.

Few days ago I heard a song of Habib "Bhalo basbo basbore bondhu, tomay jotone (I'll love you with care, darling.)" at radio 2day. I liked it very much. I thought Bangladeshi people only knows love songs which is heart breaking like "Bukta faitta jay (My heart breaks in parts)".

Tuesday, April 7, 2015

পেট্রল দিলেই আমার গাড়ি চলবে (My car will run if I just put some petrol in it)


[English version has given below]

শাফিনের (আমার ৬ বছরের ছেলে) একটা বড় গাড়ির খুব সখ। যেখানে ও নিজে বসে চালাতে পারবে। পা দিয়ে ধাক্কা দিয়ে বা প্যাডেল ঘুরিয়ে চালাতে হবেনা। ওর খেলনা গাড়ি অনেক আছে, কিন্তু ও বসে চালাতে পারে এমনটা নেই। ওর সবচেয়ে বড় লাল গাড়িতে বসে পা দিয়ে ধাক্কা দিয়ে বা ঠেলে ঠেলে চালাতে হয়। 

শাফিন দেখেছে, বড় বড় খেলনার দোকানে এক ধরনের গাড়ি পাওয়া যায় যা ব্যাটারিতে চলে. এসবে বসে বাচ্চারা নিজেই ঘরের ভিতরে গাড়ি চালাতে পারে। আমাকে অনুরোধ করেছে কিনে দেয়ার জন্য। আমি যথাসম্ভব ওর সব কথাই রাখার চেষ্টা করি। কিন্তু এ বিষয়ে এখনও সাধ আর সাধ্যের মিল করতে পারিনি।

একদিন আমার কাছে এসে বলল, "আম্মু আমাকে কিছু পেট্রল কিনে দিও"
আমি বললাম, "পেট্রল দিয়ে তুমি কি করবে?"
শাফিন, "আমি আমার গাড়িতে (যেটা পা দিয়ে ঠেলে চালাতে হয়) ভরে চালাবো। পেট্রল দিলে আর পা দিয়ে ঠেলা দিতে হবে না."

Shafeen (My 6 year old son) wants a big car for years. Where he can sit and run it. And he won't need to push it by his leg. Now he has many toys of cars, but none of is like that where he can sit and drive. His biggest toy is one red car where he can sit and then he had to drive it by pushing his leg on the ground.

Shafeen has seen in big toy stores, they are many big cars where kids can sit and drive (Need battery). He requested me to buy one for him. Generally I try to keep his entire request... but here still I couldn't manage enough money for it.

One day He came to me and asked me to buy some petrol for him. I surprise and asked, "Why?" He replied, he will put some petrol inside his red car then the car will run itself (He won't need to push it)...

Sunday, April 5, 2015

জ্যাকি চ্যানের ইন্টারভিউ (নিজের সম্পর্কে) (Interview with Jackie Chan about his life)


[English version has given below]


সিমি আগার ওয়ালের একটা অনুষ্ঠানে জ্যাকি চান (অভিনেতা) এসেছিলেন। তার সেই ইন্টারভিউয়ে জ্যাকি চ্যান খুব সাবলীল ভাষায় নিজের জীবনের প্রেম এর অনুভুতি নিয়ে বলেছেন। সিমি বললেন, আপনি হংকং এ এসে প্লে বয় হয়ে গিয়েছিলেন। জ্যাকি সোজা হয়ে বসলেন, বললেন, দেখুন আমি প্লে বয় হইনি, আমাকে বানানো হয়েছে। মেয়েরা নিজেরা যেচে যেচে আমার কাছে আসে, মিশে। আর আমি তখন প্রেম কি এ সম্পর্কে কিছু জানতাম না, এটা কে ফান হিসাবে নিয়েছিলাম। সাথে সব সময় ৬টা বডি গার্ড ছিল। মেয়েরা আসত ডেটিং এ যেতাম। বাস আবার অন্য মেয়ে আসত আবার ডেটিং এ যেতাম, এই ছিল জীবন।
একদিন এক বিশেষ মেয়ে (যে এখন জ্যাকির সহধর্মিনী) ডেটিং এ যেতে চাইলো। সে জ্যাকিকে ভালবেসে ফেলেছিল, কিন্তু জ্যাকির এ বিশেষ অনুভুতি সম্পর্কে কোনো ধারণা ছিলনা। জ্যাকি রাজি, বলল চলো। মেয়েটা বলল, শুধু তুমি আর আমি, আর কেউ না (বডি গার্ড বাদ)। জ্যাকি তাতেই রাজি। মেয়েটা একটা ফ্রেনচ রেস্টুরেন্টে নিয়ে গেল। মেনু দেয়া হলো, জ্যাকি মেনু দেখে এক বর্ণ বুঝলোনা। কিন্তু মেয়ে খুব গর্বের সাথে সব কিছু ঠিক করছিল কি অর্ডার দিবে, কিভাবে খাবে। জ্যাকির কি যেন হলো। বলল, না আমি ওর্ডার দিব। যা মনে হয় তাই ওর্ডার দিল। স্যুপ আসার পর বোল ২ হাতে ধরে এক চুমুকে সব খেয়ে ফেলল। মেয়েটাকে দিলই না, ধুম ধাম করে বেশ সব খাবার খেল, অশিক্ষিতের মতোন।
তারপর মেয়েকে বলে দিলেন, বাস, আর না, তোমার সাথে আর কোন কথা না, কোন যোগাযোগ না..।
জ্যাকি বলছিল, আমার তখন কোন বোধ ছিলনা, আমি জানতাম না প্রেম কি...

[এই পর্যন্তই দেখেছি, তারপর কারেন্ট চলে গিয়েছিল।]


Simi Agaroyal use to make a program on taking interviews of stars regularly. One day she brought Jackie chan (actor) in her show. On that show this big start told very easily about his love feeling....

Simi asked, "You became a play boy when you arrive at Hong Kong". Jackie moved and sits straight and replied, "Nope, I didn't become a playboy, girls made me like that. They use to come to me and we go to the dating. I always had 6 body guards with me. I had no idea what is love, how can this be felt. I took this as fun. In between this time my girl met me (Now she is his wife). I have no idea about her feeling so I took her as a regular girl. She wanted to take me to a date, I agreed. She said just you and me, no body guards. I agreed. She took me a French restaurant. I looked at the menu couldn't understand anything. She was very proud her knowledge. She took all responsibility what to order and how to eat. That made me felt something strange, I became so angry and told her, I will order the food. Then without any idea I had ordered some. When the food came I drunk the soup from the main bowl and eat all items like an illiterate man and didn't left anything for her. Then I said, OK girl that's it. I will not communicating with you anymore and please do not contact me ever. Actually I really didn't know what love can be on those days...." 

I saw only this much of the interview... then power failed....

Friday, April 3, 2015

Store your pictures before your hard disc crashes


It’s digital pictures era. Now a day, we don’t take analog pictures and so we don’t need to count how many pictures we had already taken and how many left. Photo quality has also increased.

But everything has some negative side. As we take digital pictures, it kept pictures in digital form in a soft copy. So, if you want to put your pictures in photo album, we need to print and make a hard copy of the picture.

Who wants to make this extra job? So, we take pictures and store it in our hard disc. I did the same. But one day for some reason my hard disc crashed. I have lost all the pictures. It really hurts when I had lost all of my collection.

So, my request is, if you like to take pictures then please use DVD disc too to store them. Every month if you store your pictures in DVD disc then it will be a good routine work for your passion and safety of your photo collections. You can keep some on the online photo album too.