Monday, September 7, 2015

I should have noticed the kid's problem

একটা ছোট বাচ্চা  কতক্ষন খেলনা আর কার্টুন ছাড়া চুপচাপ ঘরে বসে থাকতে পারে, তাই মাঝে মাঝে জানালা দিয়ে আর দরজা খুলে বাইরের মানুষদের দেখতে চাইছিল। কিন্তু ওকে বেশ কড়া করে বকা দেয়া হচ্ছিল... আসলে আমার উচিত ছিল, ওকে বাইরে নিয়ে একটু ঘুরিয়ে আনা... বা দাড়িয়ে  থাকা। শুধু শুধু ছেলেটাকে নিয়ে বকা খাওয়ালাম...

How long a kid stays in a room without cartoon or toys? That's why the kid wanted to view outside through window and door. But he was scolded roughly for this behavior. Actually I should take him outside to spend some time outside the room. It's my fault that he got scolded...

Sunday, September 6, 2015

কারুকার্যময় ভুটানী শহর (Beautiful design at Bhutan's town)


[English version has given below]

ভারত থেকে ভুটান এর ভিসা ছাড়াই ভুটানী শহর ফ্রুটসলিংয়ে যাওয়া যায়। ভারত-ভুটান বর্ডারের এক শহর। প্যাাকেজ কোম্পানী এই সুযোগটা নিল। আমাদের নিয়ে জলপাইগুড়ি থেকে ভুটানের শহরে গেলাম। শুরুতেই চমক, খুবই সুন্দর কারুকার্যময় গেইট। ঢোকার পরই মনে হলে, অন্য এক দেশে এলাম। প্রায় প্রতিটি বাড়ির কার্নিশ, গেট, দেয়াল নানা কারুকার্য করা, বাহারী রংয়ে। ভুটানবাসী যে কারুকার্যে খুবই দক্ষ সেটা আর বলে দিতে হয় না। 

গাইড আমাদের নিয়ে গেল ৪তলা সুন্দর এক দালানের সামনে, বলল, এটা বাস স্ট্যান্ড। আপনারা ইচ্ছা করলে এর ছবি তুলে নিয়ে যেতে পারেন, আমি টিকেট কিনে আনি।

এই শহরে একটা কুমিরের খুব ভাল সংগ্রহ আছে। আমরা দেরি করায় বন্ধ হয়ে গিয়েছিল। তাই বাইরে থেকেই খাঁচার নানা ধরনের কুমির আর ঘড়িয়াল দেখতে হলো। কুমির গুলো ঘুমাচ্ছিল। আমাদের ক্যামেরার ফ্ল্যাসের আলোয় একটু চোখ খুলে আবার ঘুমিয়ে পড়ল।

মার্কেটে গেলাম, এখানেই প্রথম চোখে পড়ল বাংলাদেশী সামগ্রী। কোক, ফানটার পাশাপাশি ফিয আপ , লাক্স এর পাশে কেয়া সাবান দেখে কি যে ভাল লাগল।

কয়েক দোকানে কার্টুন বক্সে নানা জিনিস (ড্রেস আর জুতা) ডিসকাউন্টে বিক্রি করছে। সবাই যে যার ইচ্ছা মতোন নেড়ে চেড়ে দেখছে, কোন পাহাড়া বা সিকিউরিটি ক্যামেরা নেই।

সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছিল, সেটা হলো ওরা খুবই পরিস্কার পরিচ্ছন্ন। সব দোকানের সাথে আছে ডাস্টবিন।


From India you can go to one town of Bhutan, without any visa. That is Phuentsholing Town. This is situated at the border of India. Our tour management took this opportunity. They took us from Jalpaiguri to Phentsholing. We were amazed first by looking at the gate with amazing design work of Phuentsholing Town. After entering the town, we understood we are in the different world. Almost every house, its door and window are made with very good design of craft. No doubt that Bhutan's people are very good in making amazing designs.

Our guide took us to a beautiful 4 storied building. We surprised when he said, "This is the bus stand of this town. You can take pictures; I am going there to cut tickers."

This town has very good collection of crocodile. We were little late to go there so the park was close. But still we stand outside and watch different kind and size of crocodile from outside the park. They were sleeping. When we took picture the open their eyes to see the flash light then again fall in sleep. 

We went to the market and saw there were different Bangladeshi products. Like with coke, fanta they have fizzup, with lux soap they have Keya soap. Really felt great.

In some shop they put some dress and shoes in the cartoon box and giving discounts. There was no security or security camera. People can easily check those things.

Mostly I like this town because it's clean. With every shop you will see dustbin.


[December 07, 2007]

Thursday, September 3, 2015

যা কিছু সুন্দর (All beautiful things)

শাফিন (আমার ছয় বছরের ছেলে) আবিস্কার করলো, এই পৃথিবীতে যা কিছু সুন্দর, সবই মেয়েদের জন্য... কি আর বলব, দুনিয়াটাই এমন...

Shafeen, my 6 years old son found that all beautiful things in this world are for women only... Well what can I say, world isn't equal to all always...

Tuesday, September 1, 2015

দার্জিলিং এর চা(Tea from Darjeeling)


[English version has given below]

যাওয়ার আগেই দেশ থেকে বলে দেয়া হয়েছিল, যেন আসার সময় দার্জলিংয়ের চা নিয়ে আসি।

দার্জিলিংয়ে আমরা যে রেস্টুরেন্টে খেতাম, তার সাথে একটা হাই ফাই চা পাতার দোকান ছিল। দেখেই ভয় পেয়েছিলাম, না জানি এখানে দাম কতো হবে। হলোও তাই, দোকানদার ভাংগা ভাংগা বাংলায় বলল যদি ভাল চা চান তো ১৯০০রুপি কেজি নিতে পারেন। আমাদের করুন মুখ দেখেই হয়তো আরেক ধরনের চা দেখালো, বেশ কারিশমা করে হাত দিয়ে ডলে তারপর মুখের সামনে ধরল। গন্ধ ভালো। এটার দাম নাকি ২০০ রুপি কেজি, তবে আমরা বাংগালী এবং এই কোম্পানীর মালিকও নাকি বাংগালী তাই ১৮০ রুপি কেজি। এটাই নাকি মালিকের নির্দেশ। দোকানদারও নাকি বাংগালী, তবে হিন্দি বলতে বলতে এখন নাকি বাংলা ভুলে গেছে। যাই হোক, এখান থেকে কেনা হয়নি।

পরের দিন হাটতে হাটতে মোড় এ আরেকটা চায়ের দোকান দেখলাম। আমাদের দেশের নীলক্ষেতের দোকানের মতোন, ভাবলাম এ হয়তো কম চাবে। এর চা যেটা পছন্দ করলাম সেটা ১৬০টাকা কেজি।

পরে আমাদের গাইড বলল, সে আমাদের চা বাগানে নিয়ে যাবে, সেখান থেকে নাকি আসল ভাল চা পাব। তাই সই। নিয়ে গেল আমাদের, চা বাগানে নয়, বাগানের পাশে রাস্তার ধারে টিনের ছাউনি দেয়া একজায়গায়, সেখানে চা বিক্রি হচ্ছে ২০০টাকা কেজি। তারা স্যাম্পল চা-ও খাওয়ালো, ভালোই।

বাসায় আনার পর ভাল ধরা খেলাম, চা হলো খুবই পাতলা। বাসার কেউ কেউ বিদ্রোহ করলো, এই চা খাবে না। এখন যেটা করি, দেশি চায়ের সাথে মিশিয়ে দেই, ভাল গন্ধ পাওয়া যায়। আর অনেক্ষন জ্বাল দিলে খেতে খারাপ লাগেনা। আমি দেখেছি এই চা খেলে মাথা ধরা কমে চলে যায়, বেশ ফ্রেশ লাগে।



Before we went to Darjeeling, all told us, they want to taste Darjeeling tea, so we must not forget to bring some.

In Darjeeling there was tea shop (Very gorgeous) just beside our restaurant. I afraid, here price must be high. Yes, as I thought. The shop keeper told us in poor Bangla, if we want best quality tea then it will cost 1900 rupee per kg. Then he must saw something on our face so he brought another kind of tea. He masses them on his hand in especial style then gives us to check. Really smelt good. He said this will cost 200 rupee per kg. But as we are Bengali he will take 180 rupee per kg, because the shop owner (And the keeper also) is also Bengali but after living all these years in Darjeeling, he forget Bangla language. Anyway we didn't buy anything from here.

Next we found another tea shop in walking distance. It looks like a shop from Nilkhet. We guessed here we might found something cheap. The tea we choose here was 160 rupee per kg.

Later our guide told us, he will take us to a tea garden, we can buy tea from that garden, which is genuine. We agreed. He took us a tin shaded tea shop beside the road (Could be near garden). They give us sample, which tasted good. So, we bought here tea 200 rupee per kg.

But finally when we returned home, we found we were wrong about those tea leaves. The tea made from it isn't dense enough. Nobody liked it, some said, they won't taste it more. But I found it’s not that bad. I mixed it with regular tea leaf and keep it warming for several minutes... then it tasted really good and the whole house covered with beautiful tea leaf smell. I liked that very much. Even I found it helps to reduce my headache and made me feel refresh.

[December 03, 2007]

অন্যকে দিয়ে যখন কাজ করাবেন (When you make others to work)

[English version has given below]


আপনি যখন কাউকে দিয়ে কোনো কাজ করাবেন, তখন এটা ভাবার কোনো কারন নেই, আপনার নির্দেশ অনুসরন করে, ঠিক আপনার মতো করেই কাজ করবে। আসলে প্রতিটি মানুষই আলাদা।  তাই তার কাজ এবং ফলাফলও আলাদা। সে আপনার চেয়ে ভাল করে (সম্ভাবনা কম) অথবা খারাপ করে করবে, এটা মেনে নিয়েই আরেকজনকে দিয়ে কাজ করাতে হবে। অযথা চেচামেচি না করে, বুঝিয়ে যতটা ঠিক করে নিতে পারেন, ততই আপনার লাভ।

When someone else will work for you, you can’t expect they will follow your instruction and will do exactly same as you would do. Every person is different, and so are their work and its result. So, either they will do job better than you (May be not much people) or less good than yours. Except it, with scream, try to make things better by explaining… that’s all you can do…

Monday, August 31, 2015

দোলনা (Swing)


[English version has given below]

নেপালের জাতীয় খেলা কি? আমি জানিনাহ। তবে, নেপাল ঘুরে মনে দোলনায় দোল খাওয়া। ছেলে, বুড়ো সকলেই দোল খায়। দোল খাওয়ার জন্য লাইন ধরে দাড়িয়ে থাকে।

শহরে, গ্রামে, জংগলে সব জায়গায় আছে এই দোলনা। বাড়ির উঠানে, মাঠে, ছাদে, পাহাড়ের গায়ে, পাহাড়ের চূড়ায়... কোথায় নেই। আমার ভয় হয় এটা দেখে যে, একবার ছিড়ে পড়লে পাহাড়ের খাদ বেয়ে সোজা নিচে চলে যেতে হবে। সকাল, বিকাল, সন্ধ্যা সব সময়ই আমি এদের দোল খেতে দেখেছি। আমাদের হোটেলের ছাদেও দেখি দোলনা আছে। নাগরকোট (মনে হয় ৭৫০০ফুট উচুতে) খুব সুন্দর জায়গায়, এই পাহাড়ের চূড়ায়ও আছে দোলনা।

আমাদের দেশে আমি দেখেছি, সাধারনত: গাছের সাথে দড়ি দিয়ে সাথে পিড়ি বা ছালা দিয়ে দোলনা বানায়। এদেরটা সম্পূর্ন অন্য রকম। ৪টা বাঁশ ২টা ২টা করে পাশাপাশি মাটিতে পুতে। তারপর মাঝখানে আড়াআড়ি করে বাঁশ বা লাঠি বা কাঠ বেধে তাতে দড়ি ঝুলায়, যেভাবে আমরা গাছের সাথে দড়ি বাঁধি। তারপর দোল খায়।

Swing from Nepal



Do you know, what is the national game of Nepal? I don't know. But after visiting their country I think it's swinging. All aged people from Nepal likes swinging from kid to grand pa. They even stand in queue to get on the swing.

You can see swing, all over the country from plain land to hill, village to town, house to hotel. I really get fear when I saw this at the top of the hill. If any how the rope gets tear people will from the hill directly to the ground. They keep swinging all over the day... from morning to evening. I have seen a swing even in our hotel, at the roof. Nagarkot has a beautiful tourist place, this is located may be at 7500 ft high than sea level. I have seen a swing over this hill too.

In our country, we generally make swing by swinging rope from the tree then add small wooden bench or tire with it. But here they use different technology. I put 4 bamboos and twist their head together and hang rope from there...

You can see the picture above...

[November 30, 2007]

Saturday, August 29, 2015

আমি মানুষ, আমাকে ভয় করো (I am human so fear me)

[English version has given below]

আমি অতিথি পরায়্নাতাকে খুব পছন্দ করি। তাই কেউ বাসায় আসলে তাকে সাধ্যমতো খাতির যত্ন করি (এবং অন্যের কাছ থেকেও তেমনটি আশা করি)। তারমানে এই না যে পৃথিবীর সব প্রাণী নিজেকে আমার ঘরের মেহমান মনে করবে। কিন্তু বাস্তব হলো ভিন্ন।

আমার অবর্তমানে পায়রা ঘরের জানালা দিয়ে ঢুকে বিছানায় বাসা বানিয়ে ডিম পেরেছিল। ইদুর নিয়মিত বাসায় আসে। আমাকে একটুও ভয় পায় না। যেন ঘরের লোক। রান্নাঘরের জানালা দিয়ে ঢুকে আমাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় আবার "কিচ" শব্দ করে হেলো বলে যায়। টিকটিকি সোজা রাস্তা দিয়ে হেটে যায়, আমি সামনে পরলেও সরে যায় না। আমি "হ্যাট হ্যাট" জাতীয় শব্দ করেও সরাতে পারিনা, তাই নিজেই রাস্তা ছেড়ে দিয়ে পাশ কাটিয়ে যাই।

আরে... এরা পেয়েছে কি? আমি মানুষ, আমাকে ভয় করো...

I like good hospitality, so whenever any person come to my house, I take care of them happily and look after them as well as possible (Same I expect from others). But that doesn’t mean ever single creature will think they are my guest. Let me explain…

In my absence pigeon got into my room and made nest. Even they lay egg over it. Everyday mouse enters my house through kitchen window. When it passed me, it makes sound like “Kich” like it saying hi to me. Lizard walks on the floor like my roommate. I try to make run by making sound like “Hat hat”, but didn’t work, so I had to give it space to walk and I put my leg at the side.
This is not good. Hey creatures, I am human… so fear me…

Wednesday, August 26, 2015

পোখরা লেক (Pokhara lake)

Pokhara Lake with a tiny island

[English version has given below]

নেপালের যে জায়গাটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো পোখরা লেক। আপনারা যদি নেপাল যাবার পরিকল্পনা কোনদিন করেন, তো আমি সাজেস্ট করবো পোখরা লেকের পাশে কোন হোটেল বা রিসোর্ট এ থাকার জন্য।
চমৎকার টলটলে পানির লেক, চার পাশে পাহাড়। মাঝখানে ছোট্ট একটা দ্বীপ। সেখানে আছে সুন্দর এক মন্দির। জায়গাটা পার্কের মতো সাজানো। সেই দ্বীপে আছে অসংখ্য পায়ড়া।

Me at Pokhara Lake Island

Temple on the island, Pokhara lake


আপনি ২০০ নেপালী রুপি দিয়ে নৌকায় করে দ্বীপে আসতে পারেন। দ্বীপ ঘোরা হলে নৌকা আপনাকে নিয়ে দ্বীপের চারপাশে চক্কর কেটে আবার পৌছে দিবে।





এখানে আপনি পাডেল নৌকা বা দাড় টানা নৌকা ভাড়া করে নিজেই চালাতে পারেন।

লেকের পাশেই আছে সুন্দর সুন্দর অসংখ্য হোটেল। আছে হ্যান্ডি ক্র‌্যাফট এর দোকান। দাম একটু বেশি। আর এক দোকান থেকে কিছু না কিনে কয়েক দোকানে ঘুরে দামদর করে কিনবেন। যেমন আমরা এক ধরনের শাল কিনলাম ১০০ নেপালী রুপি দিয়ে, অন্য এক দোকানে সেই শাল ৯০০ রুপি চাইল! নেপালি টুপি ৮০ রুপির কমে দিবে না। অথচ অন্য জায়গা থেকে আমরা ২০ রুপিতে কিনলাম।

আমরা গিয়েছিলাম পুজোর ছুটির সময়। তাই বেশির ভাগ দোকানিকে পেলাম মুসলিম, যারা পুজোতে দোকান খোলা রেখেছে।


In our Nepal tour the place I liked most is Pokhara Lake. If you are planning to visit Nepal, I will suggest you to take hotel beside this lake to stay. Here you will see beautiful water of the late, surround by the hills. At the middle of the lake you will see a tiny island. There is a temple with lots of pigeon on this island. The island is very beautiful like a park. You can hire a boat with 200 Nepali rupees; it will take to the island then will give you a ride on the lake and return. Here you can hire paddle or other boat too to ride it by yourself. 

Just beside the lake you will see beautiful hotels and resorts with many food courts. You will also find lots of handcraft shop. My suggestion is first look most of the shop and check the price. Here we bought a shoal with 100 rupee, but the next shop asked 900 rupee for the same cloth. They said they will not sale a Nepali cap below 80 rupee, but later we bought it from other place by 20 rupee.

We went there at Puja's time (Hindu celebration with their gods) time, so we found most of shop keepers are Muslim who kept open their shop in these holidays...


[November 28, 2007]

Tuesday, August 25, 2015

কাজের মেশিন (Machine to work)

[English version has given below]

আমাদের দেশে ঈদুল ফিতর এর একটা বিশেষ গান আছে, "ও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ" চাঁদ রাতে এই গান জোরে জোরে না বাজালে বা না গাইলে আমাদের ঈদ হয়না। তাই এবার আমার ছয় বছরের ছেলেকে বহু কষ্টে এই গানটা রোজার মধ্যে শিখালাম। অনেক চেষ্টার পর ও ২ লাইন শিখতে পারলো। আমি বোঝালাম, এই গান দিয়ে আমরা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাবো। মাতৃভক্ত ছেলে ঈদের দিন অক্ষরে অক্ষরে মায়ের কথা শুনেছিল। 

ঈদের দিন যার সাথেই দেখা হচ্ছিল তাকেই ও দাড়িয়ে এই দুই লাইন গান শুনিয়েছে। এমনকি বাসায় যখন কাজের বুয়া আসলো ওকেও দাড়িয়ে গান শোনাতে লাগল, কারন আমি বলেছিলাম, সবাইকে শোনাতে। বুয়া এতো কিছু বোঝেনি, শাফিন গান শোনাচ্ছিল আর ও ওর মতো কাজে চলে গিয়েছিল।

আসলে, আমরা আমাদের চারপাশে যখন তাকাই তখন কিছু কিছু জিনিস পুরোপুরি উপেক্ষা করি। যেমন বাড়িতে কাজের মানুষ, রাস্তায় রিক্সাওয়ালা, অফিসে পিয়ন ইত্যাদি। এরা যেন কাজের মেশিন, মানুষ যখন বলি এদের আর গোনায় ধরিনা...

In our country we celebrate our Eid with an especial song, "O mor romjaner oi rojar sheshe elo khushir Eid (After the month of fast, happy day Eid has arrived)" before the Eid day we had to play or sing this song loudly, otherwise we don't feel its Eid day. So, I had taught my son this song. After trying hard he could learn two lines of it. I make his understand that we will give Eid greeting with song to everyone. But son followed my suggestion literally.

In the Eid day, my son went to every single person and sang this song. Even when the maid came to work, he went and started singing the son. Thought the maid didn't notice and continue her work.

This situation made me realize that actually when we think about human we forget some people to count. Like at home maid, on the road rickshaw puller, in office clerk etc. We take them as a working machine. So, when we say, all or us, we never count these people...

Sunday, August 23, 2015

পাথরের নদী, পাথরের ঝর্ণা (River of stone, stone’s stream )


[English version has given below]

আগে থেকে ধারণা করে রেখেছিলাম, নেপালে গেলে ভারত-বাংলাদেশের অনেক বড় বড় নদীর উৎস ছোট ছোট প্রবল স্রোতের নদী দেখতে পাব। কিন্তু, যখন প্রথম নেপাল বর্ডার থেকে চলা শুরু করলাম বাসে, তখন প্রথমে দেখলাম, শুধু সমতলভূমি, মনে হলো,নেপালে বোধহয় পাহাড়িয়া এলাকা নেই! তারপর একপর্যায়ে পেলাম নদীর দেখা। কিন্তু একি অবস্থা? এক ফোটা পানি নেই, আর গভীরতা আমাদের দেশের মাঠের চেয়েও কম। তাহলে আমরা যে নদীতে এত পানি দেখি সেটা কোথ্থেকে আসে? এসব নদী জুড়ে শুধু পাথর আর পাথর। ছোট বড় নানা রংয়ের নানা আকারের নুড়ি পাথর বিছানো পুরো নদি জুড়ে। মাঝে মাঝে চোখ পড়ল পাথরের ঝড়না। সত্যিই পাথরের ঝর্ণা। পাহাড় থেকে নালার আকারে নুড়ি পাথর গড়িয়ে পাথরের নদীতে গিয়ে পড়েছে। রং প্রধানত: সাদা। তবে নীল আর হালকা লাল রংও চোখে পড়ল। বিশাল এই পাথরের নদী। কয়েক ঘন্টা ধরে আমাদের রাস্তা এই নদীর পাশ দিয়ে গিয়েছিল, তারপর জংগলে ঢুকে গিয়েছে।

রাস্তায় বড় বড় অনেক ব্রীজ পার হয়েছি যার নিচে শুধু পাথর আর বালি। কোন কোন জায়গায় এক পাশ দিয়ে নালার মতোন পানি গরিয়ে যাচ্ছে।

পাথর এতো পাওয়া যায় বলেই হয়তো রাস্তার পাশে জায়গায় জায়গায় দেখলাম, তারের চৌকোনা বক্স তৈরি করে তাতে পাথর ভরে পাথরের বাঁধ দেয়া হয়েছে। রাস্তার পাশের ড্রেন গুলো সিমেন্ট আর পাথর দিয়ে বানানো। নেপালে অনেক বাসা দেখেছি পাথরের। নেপাল থেকে শিলিগুড়িতে ফেরার পর শুনেছি, নেপাল থেকে ট্রাক ভরে ভরে পাথর আসে ভারতে, আর ভারত থেকে নেপালে যায় বহুকিছু।

[২৭ শে নভেম্বর, ২০০৭]

I was mentally prepared to see the Source Rivers (Small streams) of many big river's of Bangladesh.

But the reality was very surprising. When I started my journey by bus from India in Nepal first it was only plain I could see, seems there is no hilly area in Nepal! Then a big river started. But there were not a drop of water in that river, but only stones... in different size, shape and color. Through this river in several I could see small falls of stones! Literally these were falls of stones not water. From the hill stones are falling down (Not moving but the path was full of stones) to the stone's river. I could see this stone rive for long time, and then the river goes into the jungle...

All stones mainly were in white color, some were blue and red. Because of lots of stones we saw many roads where road side was blocked by stone cubes. Road side drains were made by stone and cement. I have seen many houses in Nepal made by stones.

Through my journey in Nepal I have seen most of river are dry, depth are less than any field. Some river contains lots of stone with a very tiny water flow.

Later when we return to Shiligury I heard that many trucks with stones come in India from Nepal and return with many other things...


[November 27, 2007]