Wednesday, September 11, 2013

শেষ পর্যন্ত চা ওয়ালা বলল, "এইবার আমারে একটা মিস্ কল মারেন"


ভাবীদের (যারা বাচ্চা স্কুলে দিয়ে সেখানেই ছুটি পর্যন্ত অপেক্ষা করেন) জন্য নাস্তা আনতে বের হয়েছি। ছেলের স্কুল থেকে কিছুদুর যাওয়ার পর দেখলাম এক চা ওয়ালা তার বিশাল ফ্লাস্ক আর কিছু কাপ নিয়ে কারো সাথে কথা বলছে। মনে পড়ল, ভাবীরা বহুবার বলেছেন, চা ওয়ালা আসলে নাস্তার পর চা খেতে পারতাম। তাই চা ওয়ালাকে ডেকে বললাম, আপনি এই এলাকাতেই চা বিক্রি করেন? সে বলল, হ্যা। আমি বললাম, কালকে সাড়ে নয়টায় সামনের স্কুলে আসতে পারবেন? সে চিনে না। হাত দিয়ে বোঝানোর চেস্টা করলাম, কোথায়। বলল, আচ্ছা আপনি আমাকে আপনার নাম্বারটা দেন। আমি কথাটা ঘুরিয়ে বললাম, তার চেয়ে বরং আপনি আপনার নাম্বারটা আমাকে দেন। সে বলল, আর আমি মোবাইলে নাম্বারটা টাইপ করলাম। এরপর বলে, "এই বার আমারে একটা মিস্ কল দেন" (ইয়া মাবুদ ইয়া মাবুদ)। 
আমি মনোভাব প্রকাশ না করে বললাম, দরকার হলে আপনাকে কল করা হবে।

Monday, September 9, 2013

Shafeen and computer

 
Shafeen and computer

Wherever we go, the first thing we get noticed, where we have the most interest. People who like to stay in super clean house, they looks the cleanness of that place, who like photography, and they look at the camera. My son no matter wherever he goes, first he tries to catch and work (in his language) with the computer.

Shopping time

Shafeen at Bashundhara shopping complex

I think, in some cases, we are very lazy. If you go to any market or shopping mall at 10am (sun rises at 5:40am), you will see except main door, the all the shops of the market are close. Even before 11am, you will see most of the shops are close. At noon all shops are close and won’t open again before Asar prayer (in our area). Sometimes you will see some grocery shops are open but not any medicine pharmacy (faced in Shanti Nagar). May be, we can never be serious in business. All we need is the pick hour to sale some product.

Saturday, September 7, 2013

শেষ পর্যন্ত খাবারটা খাওয়ার উপযোগী করতে পারলাম (Finally could make the food better)

Shafeen

আমি সব সময়ই নতুন কিছু রান্না করার চেষ্টা করি, রেসিপি দেখে (নিজের উপর আস্থা নেই)।
রেসিপি পড়ে মোটামুটি আন্দাজ করতে পারি, এটা খেতে কেমন হবে। তারপরও সবই চেষ্টা করি বানাতে, কারন দেখা গেছে, বানানোর পর খেতে ভালই হয়।

তবে এবার সেটা হয়নি। রেসিপি দেখলাম, স্পাইসি সালাদ। মনে হলো ভালো হবে না। তারপরও বাধাকপি দিয়ে বানালাম। খেতে এমন অখাদ্য হয়েছে যে, আমিও খেতে পারবো না (সাধারনত: আমি যাই বানাইনা কেন, খারাপ হলেও আমাকেই খেয়ে শেষ করতে হয়)। 
তাই এটাকে ঠিক করার চেষ্টায় নামলাম। আলু আর টমেটো কুচি করে দিলাম, টমেটো সস, টক দই, চিনি, একটু হলুদ, একটু গরম মসলা, একটা ডিম ইত্যাদি দিয়ে ভেজে নিলাম। এবার অল্প পানি দিয়ে হালকা আঁচে সিদ্ধ করলাম। পরে ভাত, ডাল আর জলপাইয়ের আচারের সাথে খেয়ে দেখলাম, মন্দ হয়নি। এমনকি আমার ছেলেও (আমার খাবারের টেস্টার) ভাতের সাথে খেয়ে নিল। হমম, মনে হচ্ছে সামান্য হলেও এতোদিনে রান্না শিখেছি :)

I always try to make new food by using a recipe. When I see a recipe, most of the times I understood, how it may taste. But still I like to try, because after finishing the product, most of the times it tastes good.

This time when I read the spicy salad recipe, I understood it won’t be taste good. But still I tried with cabbage to check and found I was right. Even I can’t eat it (generally no matter how it taste, I had to eat and finish all of my cooking  J ). Now the real job came, I have to convert it a better food. I gave potato and tomato with a Julian cut, tomato sauce, an egg, little turmeric, little garam masala, sugar, bitter curd etc then fry it. Give some water and steam it in low heat…. Then it taste better. When I took it with steam rice, daal and olive pickles, it tastes awesome. Hmm may be I learned cooking a bit finally. Even I my son (my QA) liked it with rice. 

Friday, September 6, 2013

Now have to listen all from the daily story maker

Here, Shafeen was 2 years and 8 months old.

My son speaks a lot. He asks questions a lot. He has thousands of long stories to tell. He wanted to talk all day long. The problem is with the listener. His mom can’t give him full attention to his talking all day long. He doesn't like that. Sometimes, he grabs her face in front of him to have full attention. Sometimes start asking “ammu” “ammu” in his story to have a reply. Mom has no option but to listen and reply to all his stories and queries. It’s mom’s duty. Maybe it is in the same way his mom disturbed the world before.

Travel bag guide for moms

Shafeen (my son) at Fakhruddin restaurant

In Bangladesh, we moms always things, we should not take our kid outside, they may become sick, they might have sleeping problem, they won’t eat properly, they will disturb. But actually they will stay better with you, will feel great in outing, and as a mother, no matter how much you try, you can’t get rid of tension for your kid, so why not take them with you. Let’s all have good moment together.


If you think, you will take big luggage and will take everything in it then you have to change your mind a bit. For your kid you can carry a medium sized handbag (instead of small money bag). For the road you have to carry a pair of dress for your kid (if possible take 2 sets), some dry food (if your kid takes fider then take small different boxes of milk powder, sugar, hot water flask with bottle), diaper (if needed), water, plenty of tissues in side pocket. On road try to feed whatever you take as lunch or dinner or breakfast. It will be helpful for your kid to taste different and they will also like the journey and for you it will reduce feeding problem to your kid.

Thursday, September 5, 2013

যার স্বভাবই অন্যের খুত ধরে বলাবলি করা


কেউ যখন ভুল বোঝে, তখন আপনার হাতে কিছু উপায় থাকে, পরিস্থিতি ঠিক করার। তাকে ভালো করে মুল ব্যাপারটা বুঝিয়ে, একই রকম ঘটনা আবার তার সামনে এনে, এমনি নানা ভাবে বোঝানো যায়, যে আসলে কি হয়েছিল। কিন্তু কেউ যখন বদনাম করে বেড়ায়, অভ্যাসের বসে, সেটা কি করে ঠিক করবেন? কথায় বলে, "স্বভাব যায় না মলে"। 
একদম ঠিক। অন্যের বদনাম বা খুত ধরে বেড়ানো যার স্বভাব, তাকে আটকানো যায় না। সে কোথাও চুপ করে বসে থাকলেও সামনে যাকে দেখবে, তার কোনো না কোন সমস্যা খুজে বের করে পাশের জনের কানে ফিস ফিস করে বলবে। এই স্বভাব তো যাবে না। সমস্যা হলো যার কানে বাজে কথা লাগায়, তার ঐ লোকের প্রতি একটা খারাপ ধারনা হতে শুরু করবে। এভাবে ধীরে ধীরে হয়তো সম্পর্কই খারাপ হয়ে যাবে, সম্পূর্ন অকারনে। এজন্য কেউ যখন আপনার কাছে কারো সম্পর্কে খারাপ বলে, তখন তাতে তাল মিলিয়ে তাকে উৎসাহিত করবেন না। মনে রাখবেন, আগামীতে এই একই লোক আরেকজনের কাছে, আপনার সম্পর্কে বলে বলে খারাপ ধারনা তৈরি করে দিবে।

Tuesday, September 3, 2013

Shafeen is always stronger


Shafeen (my son) always believes he is a strong man. If he makes problem while feeding, I told him, if you eat this food you will be a stronger kid. Sometimes this word (strong) works. Here he picked up his car and showing to me how strong he is, he was 2 years and 8 months old.

Monday, September 2, 2013

In towns, shop keepers and small restaurant (road side) should bound to use dustbin


In our towns (in Bangladesh) we should made more attempts to make a habit of inhabitants, to use dustbin, especially in Dhaka city. The passerby don’t care to drop plastics and other used things to drop on the roads. The shop keepers don’t care to use any dustbin, through all the used materials (one time use glass, plate, plastic bags) to the drain. Result, it creates problem in drainage system. Now without any rain, people faces problem with the road water (the excess water from drain or sewerage system). 

ভুল বোঝা


জীবনে ভুল বোঝাবুঝির চেয়ে যন্ত্রণার কি আর কিছু হতে পারে? আর সে মানুষটি যদি হয় আমার মতো বোকাসোকা, তাহলে তো কপালে আরো দু:খ। কারন আমি এখনও পারিনা মানুষের ভুল বোঝা ঠিক করতে। ছোট বেলা থেকেই মানুষের এই ভুল বোঝার কষ্ট পাচ্ছি। কেন যেন খুব অভিমান হয়, কেন ভুল বুঝলো, এতোদিনের পরিচিতিতে কি এই বুঝলো, একবারও মনে হলোনা এমন হতে পারে না? আর ভেবে পাইনা, কিভাবে এই ভুলবোঝাবুঝিগুলো ঠিক করবো। উদাহরণ দিচ্ছি:

আমার বয়স তখন ৫/৬ বছর। আমাদের পাশের বাসায় একটা ছোট ছেলে ছিল। হাটতে পারতো, তবে কথা বলতে পারতো না। দু'টো বাসার মাঝখানে ১০ ফুটের মতো খালি জায়গা ছিল। একদিন বিকালে আমি খেলতে গিয়ে দেখলাম, সেই ছেলেটি ওখানে খেলছে। ও আমাকে দেখে, আমার পাশ কাটিয়ে ও অন্য জায়গায় যেতে গেল। আমি খেলার ছলে ওর সামনে গিয়ে দাড়ালাম। ও হেটে সরে অন্য পাশ দিয়ে যেতে চাইলো। আমি আবার ওর সামনে দাড়ালাম। পিচ্চির এতো কষ্ট সহ্য হলো না। ও ভ্যা করে কেদে দিল। আমি কি বলব বোঝার আগেই ওর কান্না শুনে ওর বাবা বের হয়ে এলেন। আমার দিকে তাকালেন, মুখে চুক চুক শব্দ করলেন, মাথা নাড়লেন ডানে বামে আর ছেলেকে নিয়ে চলে গেলেন। আমি কিংকর্তব্য ব্যমুড় হয়ে দাড়িয়ে রইলাম। কি হলো? এমন করলেন কেন ঐ ভদ্রলোক। ভেবেছিলাম ঘটনার শেষ এখানেই। নাহ, এটা ঘটনার শুরু।

রাতে আব্বা মুখ কালো করে বাসায় ফিরলেন। আম্মা-আব্বা কি যেন কানাকানি করলেন। তারপর দুজনেই মুখ গোমড়া করে রাখলেন। রাতে খাবার সময় আম্মা শুধু বললেন, তুমি পাশের বাসার ছেলেকে মেরেছো? আমি বললাম, কি?? আম্মা আর কিছু না শুনে চলে গেলেন। আমি কিছুই বুঝতে পারলাম না।

ছেলেটার একটা বোন ছিল, আমার চেয়ে এক বছরের ছোট। ও ঘোষনা করলো ও আমার সাথে আর খেলবেনা, আমি পচা তাই। আমরা যখনই ঘরে বা বাইরে যেতাম, ওরা দেখতো। আর মেয়েটা জোরে জোরে চিৎকার করে আমার আব্বাকে বলত, কাকু কাকু, *** আপু আমার ভাইকে মেরেছে। আম্মা-আব্বা মুখ কালো করে রাখতেন। আম্মা শুধু একবার বলল, ও যদি তোমার বোনকে মারতো, তুমি কি এভাবে সব সময় বলতে পারতে?

আমার চোখ ফেটে পানি চলে আসতো। কেউ একবারও আমার কাছে জানতে চাইলো না, কি হয়েছিল? আমি কাউকে আর নিজে থেকে বলিনি।